মালদা: আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুরের সনাতন টোলা এলাকায়। নির্যাতিতাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
জানা গিয়েছে, গত শুক্রবার বিয়েবাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে যায় এলাকারই এক নাবালক। অভিযোগ এর পরেই ওই নাবালক তাকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।
এদিকে ঘটনার কথা জানিয়ে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…