নিউজ

শুরু হয়েছে নেতাজি এক্সপ্রেসের যাত্রা, কালকা মেলের পরিবর্তে রাখা হয়েছে এই নতুন নাম

হাওড়া: নেতাজি এক্সপ্রেস (Netaji Express)-এর যাত্রা হল শুরু। শনিবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্ম দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ওই ট্রেন চালু করেছে ভারতীয় রেল। কালকা মেল (Kalka Mail)-এর নাম পাল্টে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। ওইদিন রাতে নতুন ট্রেনের যাত্রা শুরু হয়।

হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস স্পেশাল। ওই ট্রেনে নেতাজির ছবি লাগানো হয়েছে। সেই ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রেল। নেতাজি এক্সপ্রেসের যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন রেলের কর্তারা।

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্ম দিবসকে উপলক্ষে ইতিমধ্যে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। দেশজুড়ে চলবে নেতাজি সম্পর্কিত অনেক কর্মকাণ্ড। মঙ্গলবার এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ঠিক তার কয়েকঘণ্টার মধ্যেই নামবদল হল হাওড়া কালকা মেলের। নতুন নাম নেতাজি এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। কিন্তু এই নামবদল কিন্তু বাকি ৫টা নামবদলের মতো স্বাভাবিক নয়, কারণ এই হাওড়া-কালকা মেলের সঙ্গে জুড়েছিল নেতাজি সম্পর্কিত এই কাহিনী।

ভারতের অন্যতম পুরনো রেল হাওড়া-কাল্কা মেল। যাত্রা শুরু করে ১৮৬৬ সালে। প্রথমে এর নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। ১৯৪১ সালে এর নাম বদলে হয় হাওড়া কালকা মেল। সেই সময়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপরে নজরদারি শুরু করে ইংরেজরা। নেতাজি তাদের চোখে ধুলো দিয়ে চলে আসেন বিহারের গোমোতে। এর পরেই এই হাওড়া-কালকা মেল করেই তিনি নিরুদ্দেশ হয়েছিলেন তাঁর পরবর্তী গন্তব্যে। তার পরের ইতিহাস সকলেরই জানা। ফলে নেতাজি সঙ্গে সম্পর্কিত দীর্ঘদিনের পুরনো এই রেলটির নাম এখন থেকে বদলে হল নেতাজি এক্সপ্রেস।

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে তৈরি হল উচ্চপর্যায়ের কমিটি। যার চেয়ারম্যান প্রধানমন্ত্রা নরেন্দ্র মোদী। এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর চৌধুরি। এই কমিটিতে রাজনীতি থেকে শিক্ষা, ক্রীড়া থেকে সংস্কৃতি- সব অংশের মানুষ রয়েছেন। ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026