কলকাতা: আগামিকাল, সোমবার (Monday) নির্বাচন কমিশন (Election Comission) ডিজিটাল ভোটার আইডি কার্ড লঞ্চ করতে চলেছে। আগামিকাল ন্যাশনাল ভোটার্স ডে (National Voters Day)। আর এই দিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ই-এপিক( e-EPIC) প্রোগ্রাম লঞ্চ করা হবে৷ e-EPIC-এ সুরক্ষিত QR কোড থাকবে যার মধ্যে থাকবে ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর সহ একাধিক তথ্য৷
পিডিএফ ফর্ম্যাটে এটি মিলবে৷ এই ডিজিটাল e-EPIC মোবাইল এবং কম্পিউটারে সহজেই ডাউনলোড করা যাবে এবং এটি ডিজিটালি সেভ করা যাবে ৷ দুটি পর্যায়ে e-EPIC প্রোগ্রাম ডাউলোড করা হবে।
প্রথম পর্যায় (২১ থেকে ৩১ জানুয়ারির) মধ্যে নতুন ভোটার যারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং মোবাইল নম্বর রেজিস্টার্ড করেছেন ফর্ম ৬-এ তারা e-EPIC মোবাইল নম্বরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন৷ মোবাইল নম্বর নতুন হতে হবে এবং নির্বাচন কমিশনের ইলেক্টোরাল রোলে রেজিস্টার্ড থাকলে হবে না৷
১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে৷ এটা সকলের জন্য থাকবে৷ মোবাইল নম্বর যাদের রেজিস্টার্ড করা রয়েছে, তারা সকলে e-EPIC ডাউনলোড করতে পারবেন৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…