নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লির (Delhi) বুকে ‘পাকিস্তান জিন্দাবাদের’ স্লোগান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল দিল্লির খান মার্কেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, গতকাল, শনিবার (Saturday) রাত ১টা নাগাদ ফোনে পুলিশ খবর পায় খান বাজার মেট্রো স্টেশনের কাছে কয়েকজন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় পুলিশ। সেখানে দুই যুবক, তিন যুবতী ও একজন কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সময় ওই যুবক-যুবতীরা জানায়, তারা ইন্ডিয়া গেট দেখতে এসেছিল এবং ইউলু বাইক নিয়ে রেস করছিল। সেই সময় তারা বিভিন্ন দেশের নামে একে অপরকে ডাকছিল। সেই সমস্ত দেশের মধ্যে পাকিস্তানের নামও ছিল।
সেই রেসে যার নাম পাকিস্তান ছিল তার উৎসাহ বাড়াতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা হয়। আর তা শুনেই অভিযোগ যায় পুলিশের কাছে। যার জেরে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই যুবক-যুবতীদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…