বাংলা সিরিয়াল

ত্বরিতা ও সৌরভের ফুলশয্যার ছবি, স্বামীকে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী ত্বরিতা

এবার সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হলো অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee) ও   তাঁর স্বামী  অভিনেতা সৌরভ ব্যানার্জি(sourav Banerjee)- র ফুলশয্যার ছবি।  ছবিগুলিতে দেখা গেছে, পারিবারিক রীতি মেনে লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের গয়নায় সেজেছেন ত্বরিতা।  তাঁর পাশে বসে রয়েছেন সৌরভ।  তাঁর পরনে রয়েছে সবুজ রঙের পাঞ্জাবি এবং সাদা পাজামা ও গলায় ফুলের মালা। একটি ছবিতে দেখা যাচ্ছে, ত্বরিতা নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন সৌরভকে। অপর  একটি ছবিতে ত্বরিতা ও সৌরভের সঙ্গে দেখা গেল তাঁদের সন্তানসম আদুরে কুকুরকেও।   ‘ডগি’ অবশ্য ক্যামেরায় পোজ না দিয়ে নরম বিছানার আরাম নিতেই ব্যস্ত। এই ছবিটি পশুপ্রেমীদের খুব পছন্দ হয়েছে। ত্বরিতা ও সৌরভকে নেটিজেনরা নতুন  জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।    কিছুদিন আগে ত্বরিতা ও সৌরভ এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন।  সেখানে ত্বরিতার  পরনে ট্র‍্যাডিশনাল শাড়ি থাকলেও শাঁখা-পলা-নোয়া পরেননি তিনি।   বিয়েবাড়ির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করতেই ত্বরিতা  ট্রোলের শিকার হয়েছিলেন । নেটিজেনদের একাংশ ত্বরিতাকে ট্রোল করে বলতে শুরু করেন, বিয়ের কয়েকদিনের মধ্যেই শাঁখা-পলা-নোয়া খুলে ফেলে ত্বরিতা অনাচার করছেন। কিন্তু ত্বরিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি পাল্টা জবাব দিয়ে বলেছেন, তাঁকে জ্ঞান না দিতে। তিনি বলেছেন, অযথা জ্ঞানী না হয়ে গুণী হলেও চলবে।

16ই জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন  অভিনেতা তরুণ কুমার (Tarun kumar)-এর দৌহিত্র সৌরভ ব্যানার্জি ও ত্বরিতা। বিয়ের অনুষ্ঠানে ত্বরিতা পরেছিলেন সাবেকী লাল রঙের বেনারসি শাড়ি।  অপরদিকে সৌরভের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি।  কিন্তু বিয়ের অনুষ্ঠানের সময় বাঙালি রীতি মেনে সৌরভ পরেছিলেন সাদা ধুতি ও  উত্তরীয়।  সৌরভ ও ত্বরিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বান্ধবী  সন্দীপ্তা (sandipta sen),  রাহুল (Rahul), ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chattopadhyay) সহ একঝাঁক টলি ও টেলি তারকারা।  একইসঙ্গে উপস্থিত ছিলেন সৌরভের সদ্য বিবাহিত দাদা ও উত্তম কুমারের পৌত্র গৌরব (Gaurav chatterjee)ও তাঁর স্ত্রী দেবলীনা (Devlina Kumar)।  প্রসঙ্গত,  সৌরভ ও ত্বরিতার বিয়ে উপলক্ষ্যে ভাস্বর আরও একবার সামিল হয়েছিলেন মহানায়কের বাড়ির অনুষ্ঠানে।  মহানায়কের নাতনি নবমিতা (Nabamita) ভাস্বরের প্রাক্তন স্ত্রী।  গত বছর তাঁদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বিয়ের আগে 13 ই জানুয়ারি, আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণয় ছিল ত্বরিতা  ও অভিনেতা সৌরভ- এর সঙ্গীত অনুষ্ঠান।  ত্বরিতা ও সৌরভের সঙ্গীতে উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন , জুহি সেনগুপ্ত (juhi sengupta)রা।   সঙ্গীত অনুষ্ঠানে ত্বরিতার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সৌরভ ও ত্বরিতা এদিন ডুয়েট ডান্স পারফরম্যান্স করেন।  সৌরভ জানিয়েছেন, সঙ্গীতের জন্য রীতিমত নাচ প্র‍্যাকটিস করতে হয়েছে তাঁকে। পরের দিন অর্থাৎ 14 ই জানুয়ারি ছিল ত্বরিতার মেহেন্দি।  নিজের মেহেন্দির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা।  যথারীতি তা ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

কিছুদিন আগেই ত্বরিতা  নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মেতেছিলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল।  কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি। তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা। বলা বাহুল্য, সন্দীপ্তাও উপস্থিত ছিলেন এই পার্টিতে।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026