খেলা

উডল্যান্ডে করা হল সৌরভের নামে বিশেষ লাউঞ্জ, কিন্তু কেন?

কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার শহরের উডল্যান্ড হাসপাতালে (Woodland Hospital) ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শেষ খবর পাওয়া পর্যন্ত, তিনি আপাতত সুস্থই রয়েছেন। আগামীকাল বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সৌরভকে দেখবেন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এতদূর পর্যন্ত খবর, আপনারা সকলেই জেনে গেছেন আশা করি। কিন্তু, আপানারা হয়ত জানেন না যে ওই হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি লাউঞ্জ করা হয়েছে। কারণ? তাহলে গোটা ব্যাপারটা আপানাদের খোলসা করে বলা যাক।

আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। আসলে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সৌরভের সঙ্গে দেখা করতে চলে আসছেন হাসপাতালে। কিন্তু, সৌরভকে ICU-তে রাখার কারণে প্রত্যেকের সঙ্গে তো আর দেখা করা সম্ভব হচ্ছে না। তাই ওই লাউঞ্জে বসিয়ে তাঁদের সৌরভের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। সেইসঙ্গে তাঁদের সেইসঙ্গে আগত অতিথিদের চা-কফিও দেওয়া হচ্ছে।

আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড বৈঠকে বসেছিল। অন্যদিকে ভার্চুয়ালভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। জানা গেছে, আগামীকাল তিনি কলকাতায় আসবেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, সৌরভকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না।

আজ বৈঠকের পর জানানো হয়েছে, সৌরভের মেডিক্যাল রেকর্ড ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন বোর্ডের সদস্যেরা। সেখানে সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সৌরভের প্রাথমিক PTCA সহ যাবতীয় চিকিৎসা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হার্টে এখনও দুটো ব্লকেজ রয়েছে। সেটা অবশ্যই অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে। তবে এখনই করা হচ্ছে না। আগামীকাল দেবী শেঠি আসার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরে কবে এই অপারেশন হবে, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা যেহেতু আপাতত স্থিতিশীল রয়েছে এবং তাঁর বুকে আর কোনও ব্যথা হচ্ছে না, সেকারণে আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে থাকবেন।  এরপর পরবর্তীকালে কবে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হবে, সেই তারিখ ধার্য হলে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি হতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026