রাজ্য

বিনামূল্যে ছানি অপারেশন ও ৮ লক্ষ ২৫ হাজার চশমা দেবে রাজ্য সরকার, নবান্নে ঘোষণা মমতার

একুশের নির্বাচনের আগে শাসকদল কোনভাবেই পিছিয়ে থাকতে চায় না। তাই একের পর এক প্রকল্পে ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এবার বাংলার মানুষের চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন প্রকল্প “চোখের আলো’ এর সূচনা করলেন। তিনি নবান্ন সভাঘর থেকে জানিয়েছেন আগামী ৫ বছরব্যাপী চলবে এই প্রকল্প। তাদের মূল লক্ষ্য ২০২৫ সালের মধ্যে রাজ্যের সমস্ত মানুষক এ সমস্যা থেকে মুক্তি পাবেন।

চোখের আলো প্রকল্পের মূল লক্ষ্য হল, বয়স্কদের ছানি অপারেশন করা এবং নবীন থেকে প্রবীণ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন, চোখের আলো প্রকল্পের অধীনে আগামী ৫ বছর ধরে বিনামূল্যে রাজ্যজুড়ে ২০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে। সেই সাথে বিনামূল্যে দেওয়া হবে ৮ লক্ষ ২৫ হাজার চশমা। তিনি আরো জানিয়েছেন, এবার থেকে সমস্ত সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। বিনামূল্যে ৪ লক্ষ ছাত্রছাত্রীকে চশমা দেওয়া হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা যায় তাদের চোখ পরীক্ষা করা হবে। এই কাজের ৩০০ এর বেশি সার্জেন্ট এবং প্রায় ৮০০ জন চোখের ডাক্তারকে নিযুক্ত করবে রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে জানিয়েছেন, চোখের আলো প্রকল্প মঙ্গলবার থেকে ১২০০ টি গ্রাম পঞ্চায়েত এবং ১২০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়ে যাবে। ধীরে ধীরে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের শহরগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে। সেই সাথে তিনি জানিয়েছেন, তার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ২০২৫ সাল পর্যন্ত রাজ্যের সকলের চোখের যত্ন নেওয়া। প্রসঙ্গত প্রকল্পটির নাম ও লোগো মুখ্যমন্ত্রী খোদ তৈরি করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026