রাজ্য

“বাড়িতে বসে অনলাইনে গঙ্গাসাগর স্নান দেখুন”, সংক্রমণ ঠেকাতে রাজ্যবাসীকে আর্জি মমতার

করোনা ভাইরাস (corona virus) প্যানডেমিক পরিস্থিতিতে দেশের অবস্থা বেহাল ২০২০ সালের মার্চ মাস থেকে। এখন ভ্যাকসিন আশার আলো দেখালো এখনো সংক্রমণ হওয়ার ভয়টা কাটেনি। এমনই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হবে নাকি সেই নিয়ে চলছিল প্রবল সংশয়। কিন্তু অবশেষে করোনা আবহে হচ্ছে গঙ্গাসাগর মেলা। কিন্তু আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, এবার আর গঙ্গাসাগরে যাচ্ছেন না তিনি। সেই সাথে রাজ্যের মানুষকে এবার তিনি সাগরে না যাওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেছেন অনলাইনে বাড়িতে বসে সাগরে স্নান দেখুন। ভিড়ের মধ্যে গেলে সংক্রমণ হওয়ার প্রবণতা প্রবল হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলা চলবে ১৬ জানুয়ারি অব্দি। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি তুঙ্গে। স্বাস্থ্যবিধি মেনে বানানো হচ্ছে মেলার পরিকাঠামো। মেলা চত্বরে তৈরি করা হয়েছে একটি হাসপাতাল। এছাড়াও দূরত্ব বজায় রাখা ও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তবে এরই মধ্যে গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার ৮ এবং ৯ জানুয়ারি গঙ্গাসাগরে গিয়ে সেখানে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার কথা ছিল। পাশাপাশি নামখানায় তার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করেছেন তিনি। তিনি বলেছেন, “ভিড় করা এখন একদমই কাম্য নয়। তাই অনলাইনে বাড়িতে বসে গঙ্গাসাগর স্নান দেখুন।”

অন্যদিকে, আবার গঙ্গাসাগর মেলা নিয়ে আগের দুর্গাপুজো ও কালীপুজোর মত মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মর্মে মামলা করা হয়েছে যাতে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ কনটেইনমেন্ট জোন এ পরিণত করা হয়। এছাড়াও বাবুঘাটকেও কনটেইনমেন্ট জোনের অধীনে আনার আর্জি জানানো হয়েছে। অজয় দে নামক এক ব্যক্তি এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে। এরপর মঙ্গলবার হবে মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলা সম্বন্ধে কি রায় দেয় সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026