রাজ্য

‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করা হবে নেতাজির জন্মদিন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নেতাজি সুভাষ চন্দ্র জন্মলগ্নে এইবার রাজ্য জুড়ে বেজে উঠবে সাইরেন এবং শঙ্খ । নেতাজির নামে বিশ্ববিদ্যালয় এবং মনুমেন্ট বানানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। কেবল জানাননি, এই বিষয়ে দাবি করেছেন তিনি।

এইবার ২৩ এ জানুয়ারি নেতাজির জন্মদিন কিভাবে পালন করা যায় তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। সেখানে তিনি জানিয়েছেন, এইবার রাজ্যে নেতাজির ১২৫ তম জন্মদিন পালন করা হবে ‘দেশনায়ক দিবস হিসেবে।” এছাড়াও মমতা এইদিন দাবি করেছেন, নেতাজীর জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য। কিভাবে আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করা হবে এবং সারা বছর কিভাবে নেতাজিকে বিভিন্ন অনুষ্ঠানে স্মরণ করা হবে তা ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেলা ১২ টা ১৫ নাগাদ জন্মগ্রহন করেছিলেন নেতাজি। নেতাজির জন্মদিন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটা জমায়েত হবে। ঠিক সেই সময় গোটা রাজ্য জুড়ে সাইরেন বাজবে বলেও জানিয়েছেন মমতা। ঘরে ঘরে মানুষ শঙ্খ বাজাবেন। তখনই মিছিল হবে শুরু। মিছিল শেষ হবে রেড রোডে নেতাজির পাদদেশে।

গোটা দেশে এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় দের এইদিন বাংলার মুখ্যমন্ত্রী আবেদন করেন, নেতাজির জন্মলগ্নে উলুধ্বনি এবং শঙ্খ বাজাবেন। মুসলিমরা আজানের মতো কিছু করতে পারেন বলেও জানিয়েছেন মমতা। নতুন প্রজন্মের কাছে নেতাজিকে পৌঁছে দিতে হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আমরা অতীতকে সহজেই ভুলে যাই। কিন্তু নেতাজিকে ভুলে গেলে একদমই চলবেনা। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নেতাজির নামে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করার। এই বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবে হাভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ। রাজারহাটের মতো কোনও স্থানে তৈরি করা যেতে পারে নেতাজির মূর্তি।

উল্লেখ্য, এইদিন ভার্চুয়াল আলোচনাসভায় ছিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়,সন্ধ্যা মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, সুগত বসু, ফেলিক্স রাজ, অর্থমন্ত্রী অমিত মিত্র, ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, জয় গোস্বামী প্রমুখ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026