রাজ্য

কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প চালু হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের শেষ। সোমবার তথা আজ নবান্ন থেকে কেন্দ্রের এই প্রকল্প রাজ্য চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে তিনি দাবি জানিয়েছেন কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের।

কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানউতোর চলছে বেশ অনেকদিন ধরে চলছিল সমস্যা। সম্প্রতি বেশ কয়েকটি চিঠিও হয়েছে আদানপ্রদান। ফোনে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে কথা বলেছেন নিজে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পরেই সোমবার তথা আজ এই বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,”আমরা এখন জেনেছি যে কৃষকদের নথিভুক্ত করতে কেন্দ্র একটি আলাদা পোর্ট করেছে। সেটির তথ্য রাজ্যের কাছে নেই। অথচ বারবার বলা হচ্ছে বাংলা কোনও তথ্য ভেরিফাই করছে না। ওদের কাছে বাংলা হয়তো অচ্ছুত কিন্তু আমার কাছে সবার আগে কৃষক। সেই কারণে সব জানার পর আমি ওদের বলেছি সমস্ত তথ্য পাঠিয়ে দিতে, আমরা সব ভেরিফাই করে দেব। কৃষকদের নিয়ে কোনও রাজনীতি আমি করতে চাইনা।” এছাড়াও তিনি বলেন,”কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত কৃষকরাই পান। কেউ যদি বাড়তি কেন্দ্রের সুবিধা ও পান, তবে তাতে আমার কোনও অসুবিধা নেই।”

প্রথম থেকেই ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের অসহযোগিতার অভিযোগ উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। পরবর্তীকালে এই প্রকল্প বাংলায় চালুর জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের দাবি ছিল, টাকা সরাসরি কৃষকদের না পাঠিয়ে তাদের হাতে দেওয়া হোক। টাকা বণ্টন করা হবে সরকারি পক্ষ থেকে। অন্যদিকে কেন্দ্রের দাবি তারা সরাসরি পাঠাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে। এই সংঘাতের কারণে এখনও পর্যন্ত কৃষকরা পায়নি এই সুবিধা। মুখ্যমন্ত্রী এইদিন ঘোষণা করেছেন, যা শুনে পর্যবেক্ষকরা মনে করছেন সমস্যা অনেকটা এইবার মিটে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026