অফবিট

২০০ বছরের ইতিহাসকে উপড়ে ফেলেছে ২০২০

বাংলার ইতিহাস-ঐতিহ্য বলে আদিমতম বৃক্ষটি হল বট। বাংলার শত-সহস্র বছরের ঐতিহ্য রয়েছে বটগাছকে ঘিরে। কলকাতার ইতিহাসকে পরম যত্নে যেমন লালন করেছিল ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’। শহরের শতাব্দীপ্রাচীন বটবৃক্ষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সেই ‘বৃদ্ধ’বটের বয়স হয়েছিল প্রায় ২৭০ বছর। কিন্তু সেই ইতিহাসকে উপড়ে দিল ২০২০।

এ বছরে কী হয়নি! এত বছরে যা কেউ দেখেনি ২০২০তে এসে এমনই কিছু ঘটনার সাক্ষী হতে হল। করোনা, লকডাউন, আমফান। দাপটে কেউ কারও থেকে কম নয়। কিন্তু প্রকৃতিকে বশ্যতা স্বীকার করানো ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’কে উপড়ে দিল আমফান। সুপার সাইক্লোনের দাপট ডাল নোয়াতেই হল বৃদ্ধ বটবৃক্ষটিকে।

মহানগরের সবচেয়ে প্রাচীনতম গাছ এটি। পৃথিবীজোড়া খ্যাতি ছিল। গিনেস বুকেও নাম রয়েছে ২৭০ বছর বয়সী বটগাছটির। আয়লা-ফণীর মতো সাইক্লোনের ঝড়ঝাপ্টা সহ্য করে নিয়েছিল এতদিন। বোটানিক্যাল গার্ডেনের পুরনো রেকর্ড থেকে জানা যায়, এই গাছের জন্ম ১৭৫০ সাল নাগাদ। অর্থাৎ  ১৭৩৭-এর ভয়াবহ সাইক্লোনের সময় তার জন্ম হয়নি। তবে, ১৮৬৪-র ভয়াবহ সাইক্লোনকে হারিয়েছে সে। কিন্তু গিনেস বুকে নাম তোলা এই বটগাছের পুরনো অংশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বি গার্ডেন নামে পরিচিত এই বিশাল উদ্যানটিতে প্রায় ১৪০০ প্রজাতির প্রায় ১৭ হাজার গাছ রয়েছে। উদ্ভিদপ্রিয় মানুষদের কাছে এই স্থান অমরাবতীর চেয়ে কম কিছু নয়। ২৭৩ একর জমিতে শোভাবর্ধক গাছ ছাড়াও রয়েছে নানা দুষ্প্রাপ্য গাছও। কিন্তু উদ্যানের ‘চোখের মণি’ ছিল শতাব্দীপ্রাচীন সেই বটগাছ। শিকড় সমেত উপড়ে যাওয়া গাছের ক্ষয়ক্ষতি মাপতে গিয়ে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের মত, ক্ষতি অপরিসীম।

আড়াই শতক পেরনো গাছটির পরিধি ৩০০ মিটার। দেড় একর জমির উপর শত শত ঝুরি নিয়েই এতকাল দাঁড়িয়ে ছিল এই সুবিশাল ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’। শতাব্দীপ্রাচীন কাঠামো ভাঙল আরও অনেক শাখাপ্রশাখা নিয়েই। ২০২০ ভাঙল শহরের এক ইতিহাসকে।  কিন্তু পুরোনো ক্ষতে তো আর প্রলেপ কাজ করে না। তবু আগামীর আশা রাখছে পরিবেশপ্রেমীরা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026