রাজ্য

ডিসেম্বরেও উত্তপ্ত পাহাড়, কার্শিয়াং এ ঘরে ফেরার সভা থেকে হুমকি গুরুংদের

প্রবল ঠাণ্ডায় মধ্যেও উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। অনিত থাপার পাল্টা রবিবার পথে নামতে দেখা গেল দার্জিলিং এর মোর্চা নেতা বিমল গুরুং। কার্শিয়াং ডিভিশনের বিমলপন্থীদের দিক থেকে একটি সভার আয়োজন করা হয়েছে। বিমলপন্থীদের তরফ থেকে বলা হয়েছে এটা ঘরে ফেরার সভা। গত সাড়ে তিন বছর গোর্খার জনমুক্তি মোর্চার বিমলপন্থী যেসব নেতারা ঘরে ফিরতে পারেননি তাদের ঘরে ফেরাতেই এই সভায় আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মোর্চা নেতা বিমল গুরুং এবং তার ঘনিষ্ঠ নেতা রোশন গিরি।

এইদিন রোশন গিরি বলেন, ২০১৭ সালে পাহাড় জুড়ে যে আন্দোলন করা হয়েছিল তা বিক্রি করে দিয়েছিল বিনয় তামাং এরা। দাবী আদায়ের সুবিধা হবে বলেই তিনি এবং বিমল গুরুং বিজেপির হাত ধরেছিলেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও বিজেপি তাদের জন্য বাঁ পাহাড়বাসীদের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। সেই কারণেই তারা বিজেপির সাথে সম্পর্ক ত্যাগ করে আরও একবার হাত ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী দিনে পাহাড়ে তৃণমূল কংগ্রেসের সাথে তারা জোট বেঁধে লড়াই করবেন বলেও জানিয়েছেন রোশন গিরি। আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আরে আরও একবার নবান্ন জয় করতে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

অনিত থাপার পদযাত্রা জিটিএর আসন বাঁচানোর জন্য আমরা যে জনসভা করছি তা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বললেন রোশন গিরি। কার্শিয়াং ডিভিশনের মোর্চার সমর্থকেরা দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ঘর ছাড়া রয়েছে তাদের আজ ঘরে ফেরার পাশাপাশি এক সভার আয়োজন করেন বিমল গুরুং এবং রোশন গিরি। সিতং এ সেই সভায় অংশ গ্রহণ করতে এসে রোশন গিরি বলেন, গতকাল অনিত থাপার পদযাত্রা করছি আমরা লক্ষ্যে পোঁছানোর জন্য। যারা পাহাড়ে তাদের বাড়ি থেকে পালিয়েছিল সভাপতির নেতৃত্বের ফেরানো হচ্ছে তাদের ঘরে। ২০১৭ সালে যে আন্দোলন পাহাড় জুড়ে হয়েছিল সেই আন্দোলন কে কারা বিক্রি করেছিল? এই অনিত থাপা আর বিনয় তামাং এর মতো লোকেরাই। আমরা ভরসা করেছিলাম বিজেপির ওপরে। কিন্তু বিজেপি আমাদের বিশ্বাস রাখেনি। আমরা তাদের চাল বুঝেই সরে এসেছি নিজেদের স্থানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026