মস্কো: এবার করোনা টিকা নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবারই একথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ। এর আগে একাধিকবার করোনা প্রতিষেধকের কার্যকরিতা নিয়ে কথা বললেও এতদিন নিজের দেশেরই করোনা প্রতিষেধক নিয়েছিলেন না পুতিন। এর আগে তিনি জানিয়েছিলেন, প্রতিষেধক না নেওয়ার কোনও কারণ নেই। প্রতিষেধক উপলব্ধ হলেই তিনি টিকা নেবেন।
রবিবার সংবাদ মাধ্যমকে দমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি টিকা নেবেন। সারা বিশ্বের মধ্যে প্রথম করোনা টিকায় অনুমোদন দিয়েছিল রাশিয়া। তারপর থেকে বারবার স্পুটনিক ভি-র কার্যকরিতা নিয়ে গলা ফাটিয়েছেন পুতিন। এমনকি স্পুটনিক ভি-র ট্রায়ালেও অংশগ্রহণ করেছিলেন পুতিনের মেয়ে।
ডিসেম্বরের শুরু থেকেই রাশিয়ায় শুরু হয়েছে গণটিকাকরণ। ইতিমধ্যেই সে দেশে করোনা প্রতিষেধক পেয়েছেন কয়েক লক্ষ মানুষ। তবে রবিবার পর্যন্ত সে দেশে করোনা প্রতিষেধকে নিষেধাজ্ঞা ছিল ৬০ বছরের বেশি বয়সীদের। কিন্তু তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা। মস্কোর মেয়র সার্জেই সোবানিন জানিয়েছেন, সোমবার থেকেই টিকা নিতে পারবেন বয়স্করা।
তবে এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়নি স্পুটনিক ভি-র। ভারতেও চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে রাশিয়ার করোনা প্রতিষেধকের। দেশে ডঃ রেড্ডিজ ল্যাবের উদ্যোগে বিভিন্ন প্রান্তে ট্রায়াল হচ্ছে এই প্রতিষেধকের। কলকাতা শহরের পিয়ারলেস ও সাগর দত্ত মেডিক্যাল কলেজেও তৃতীয় পর্বের ট্রায়াল হওয়ার কথা আছে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…