নিউজ

ক্লাসে বসার জায়গা নিয়ে বচসা, সহপাঠীকে গুলি করে খুন

উত্তরপ্রদেশ: স্কুলের ক্লাসে বসার জায়গা নিয়ে বচসার জেরে সহপাঠীকে গুলি করে খুন করল বছর ১৪-র কিশোর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায়। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।

জানা গেছে, বুলন্দশহরের সুরজ ভন সরস্বতী ইন্টার কলেজ স্কুলের ছাত্র ওই দুই কিশোর। পুলিশ ও স্কুল সূত্রে খবর, মঙ্গলবার ওই দুই ছাত্রের মধ্যে ক্লাসরুমে বসার জায়গা নিয়ে প্রথমে বচসা হয়। এরপর তা হাতাহাতিতে পৌঁছয়। বাকি সহপাঠীদের চেষ্টায় সেদিনের মতো সমস্যা মিটে গেলেও, পরের দিন অর্থাৎ বুধবারই ঘটে যায় মারাত্মক ঘটনা।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্কুলে আসার সময় অভিযুক্ত কিশোর তার কাকার সার্ভিস রিভলবারটি ব্যাগে লুকিয়ে নিয়ে আসে। সকাল থেকে ২টি ক্লাস হওয়ার পরই হঠাৎ বন্দুক বের করে অপর সহপাঠীকে পরপর দুটি গুলি করে সে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কিশোর। এদিকে গুলির শব্দে স্কুলজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযুক্ত কিশোর সুযোগ বুঝে সেখান থেকে পালাতে গেলে শিক্ষক ও সহপাঠিরা ধরে ফেলে তাকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমরা সকলেই ভয় পেয়েছিলাম এই ঘটনায়। তবে, কীভাবে অভিযুক্ত কিশোর বন্দুক নিয়ে স্কুলে প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সঙ্গেও কথা বলা হয়েছে।

এদিকে, বুলন্দশহরের পুলিশ আধিকারিক সন্তোস কুমার সিং বলেন, আমরা অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তার কাকা সেনাবাহিনীর জওয়ান। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। স্কুলে সহপাঠির সঙ্গে বচসা ও হাতাহাতির পরের দিন অভিযুক্ত কিশোর ক্লাসে যাওয়ার আগে কাকার সার্ভিস রিভলবারটি লুকিয়ে ব্যাগে করে নিয়ে যায়। সেখানে গিয়ে সহপাঠীর ওপর আগ্নেয়াস্ত্রটি থেকে গুলি চালায়। আহত কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026