বিনোদন

সাদা ক্রপ টপে উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা, নেট দুনিয়ায় উঠলো ঝড়

সমগ্র পৃথিবী জুড়ে পালিত হচ্ছে নববর্ষ।  এর মাঝেই অভিনেতা শাহরুখ খান (Shahrukh khan)-এর কন্যা সুহানা খান (suhana khan) ক্যামেরাবন্দি হলেন অভিনব লুকে। তাঁর পরনে ছিল অফ হোয়াইট রঙের ফারের টপ ও স্কার্ট।  তার সাথে হালকা মেকআপ করেছিলেন সুহানা।  সব মিলিয়ে সুহানাকে সুন্দরী লাগছিল।  সুহানার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  সুহানার মামাতো বোন  আলিয়া ছিব্বর (Alia chibbar) সুহানার ছবির নিচে কমেন্ট করে লিখেছেন, সুহানা কি সত্যিই এই পৃথিবীর কন্যা!  কিছুদিন আগেই দুবাইয়ে থাকাকালীন  আলিয়া-সুহানা জুটি  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন।  সেই ছবিতে সুহানার পরনে ছিল ক্রপ টপের সঙ্গে হাইরাইজ ডেনিম। আলিয়া পরেছিলেন কালো-অফ হোয়াইট শর্ট ড্রেস।  দুবাইয়ে পরিবারের সঙ্গে আইপিএল দেখতে গিয়েছিলেন সুহানা ও আলিয়া ।  কিছুদিন আগেই  সুহানা ফিরে গিয়েছেন  নিউ ইয়র্কে নিজের কলেজে। কলেজে গিয়েই ইন্সটাগ্রামে কলেজ লাইব্রেরির একটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত।

তবে ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন সুহানা।  সুহানা ভারতে থাকাকালীন যখন নিজের ছবি পোস্ট করতেন, তখন তাঁকে প্রায়ই ট্রোল করা হতো তাঁর গায়ের রঙ নিয়ে। সুহানার বাবা শাহরুখ খান এর প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, তিনি যদি সত্যিই সুহানার গায়ের রং পছন্দ করেন তাহলে তিনি নিজে কেন পুরুষদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন! একসময় শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনটি করা ছেড়ে দেন। এই মুহূর্তে এই ক্রিমের বিজ্ঞাপন করছেন অভিনেতা সলমন খান(salman Khan)।  কিন্তু এই সব কিছুর ফলে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের কমেন্ট সেকশন অফ করে দেন সুহানা খান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানাও অভিনয় করতে চান। তবে তার আগে সুহানা ও শাহরুখ দুজনেই মনে করেন, বিনোদন জগত নিয়ে পড়াশোনা করা খুব জরুরী। এছাড়া পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ শুরু করার আগে সুহানা কয়েক বছর অভিনয়ের ট্রেনিং নিয়ে তবেই অভিনয় জগতে পা রাখবেন বলে জানিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অ্যাসিড-আক্রান্তদের জন্য কাজ করতে শুরু করেছেন সুহানা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026