খেলা

ইস্টবেঙ্গলে সই করলেন ব্রাইট এনবাখর, হুঙ্কার দিলেন বাকি দলদের

প্রথম সাতটা ম্যাচে একটাতেও জয় আসেনি এসসি ইস্টবেঙ্গলের (Eastbengal)। ঝুলিতে রয়েছে মাত্র তিন পয়েন্ট। তবে লাল-হলুদ ব্রিগেডের কোচ রবি ফাওলারের চিন্তা এবার হয়ত কিছুটা হলেও কমবে। কারণ, বছরের প্রথম দিনেই এসসি ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করলেন দলের নয়া স্ট্রাইকার ব্রাইট এনবাখর। আজ ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করে তাঁকে স্বাগত জানানো হয়েছে।

২০১৫ সাল থেকে উলভারহ্যাম্পটনে খেলছেন ব্রাইট। এই দলের হয়ে এখনও পর্যন্ত তিনি ৪১টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে এই ব্রিটিশ ক্লাবের হয়ে একটি মাত্র গোল করেছেন তিনি। এই পরিসংখ্যান দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের ভেঙে পড়ার মতো কিছু হয়নি। ইতিমধ্যে তিনি আবার লোনে কোভেন্ট্রি সিটিতে গিয়েও খেলেছেন। সেখানে ১৮টি ম্যাচে তিনি ছ’টি গোল করেছেন। পাশাপাশি ২২ বছর বয়সি এই স্ট্রাইকার দেশের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটো ম্যাচও খেলেছেন। এছাড়া তিনি স্কটিশ ক্লাব কিলমারনকে এবং উইগান অ্যাথলেটিকেও কিছু সময় খেলেছেন।

আজ দলের চুক্তিপত্রে সই করার পর এই নয়া নাইজেরিয়ান স্ট্রাইকার বললেন, ‘এসসি ইস্টবেঙ্গল দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এটা ভারতের সবথেকে বড় ক্লাব। আর এটাই আমাকে একটা নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।’

ব্রাইট এনোবাখর ইতিপূর্বে তিনি নাইজেরিয়ার যুব দল ও প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলেছেন। ব্রাইট দলে এলে লাল-হলুদের চলতি ISL ভবিষ্যত যে আরও উজ্জ্বল হবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই।

আগামী রবিবার কলকাতার দুই প্রধান ফুটবল দলই আইএসএল যুদ্ধে নামতে চলেছে। বিকেল পাঁচটা থেকে ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল এবং সন্ধে সাড়ে সাতটা থেকে নর্থ ইস্ট ইউনাউটেডের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। কোন দল এবার যুদ্ধ জয়ের হাসি হাসবে, সেটার জন্য আপাতত অপেক্ষা করতেই হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026