রাজ্য

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে জোড়া টুইটে রাজ্যবাসী ও কর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী, আর কি লিখলেন টুইটে

আজ অর্থাৎ শুক্রবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর তার উপলক্ষেই জোড়া টুইট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সকল রাজ্যবাসী এবং দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তিনি দলীয় কর্মীদের একুশে নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং উন্নয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকাল সকাল তৃণমূল শিবিরের (Trinamool Congress) প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দুটি টুইট করেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম টুইটে লেখেন, “১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৃণমূল পথ চলা শুরু করেছিল। আজ তৃণমূলের ২৩ বছর পূর্ণ হল। প্রত্যেকটি বছর সংগ্রাম করে কাটিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই ২৩ বছরে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকে তাদের লক্ষ্যপূরণ করার চেষ্টা করেছে এবং মানুষদের জন্য কাজ করতে তারা সমর্থ হয়েছে।” দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি মানুষকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। সেই সাথে তৃণমূল কর্মী সমর্থকদের দলের প্রতি নিষ্ঠার সাথে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল ভবনে তার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ঘাসফুল পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও শান্তনু সেন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করতে গিয়ে সুব্রত বক্সী বলেছেন, “একুশের নির্বাচনে তৃণমূল আবারও বাংলায় আসবে। আমরা ভয় পাচ্ছি না। আমাদের জন্য এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব। গোটা দেশে সংবিধান ধ্বংস করার প্রচেষ্টা চলছে কিন্তু আমরা তো আমাদের বাংলায় হতে দেবো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026