নিউজ

বাঙুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

কলকাতা: তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঙুরে (Bangur)। একটি বিল্ডিং-এর সামনে পড়ে থাকতে দেখা যায় ওই তরুণীকে। ঘটনায় একটি সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার করেছে পুলিশ। যার থেকে পুলিশের প্রাথমিক অনুমান, ওই বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়েছেন তরুণী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

জানা গেছে, রবিবার রাত ৮ নাগাদ বাড়ি থেকে পেন ও ম্যাগি কিনতে বের হন ওই তরুণী। কিছুক্ষণ পর তরুণীর এক বন্ধু বাড়িতে ফোন করে তাঁর খোঁজ নেন। তরুণীর পরিবারের তরফে জানানো হয় তিনি বাড়িতে নেই। পরিবারের দাবি, তখন ওই বন্ধু জানান তরুণীর ফোন বন্ধ। এরপরেই তরুণীর খোঁজ শুরু করে তাঁর পরিবার। ইতিমধ্য়েই খবর পাওয়া যায়, বাঙুর এলাকায় একটি বিল্ডিং-এর সামনে পড়ে রয়েছেন ওই তরুণী। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ওই তরুণীর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তা থেকে পুলিশের অনুমান হয়ত বাঙুড় এলাকার ওই বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়েছেন তরুণী। সুইসাইড নোটে নিজের বাবা মাকে ভালো থাকার কথা বলেছেন তিনি। ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার।

জানা গিয়েছে যে বিল্ডিং-এর নিচে তরুণী পড়েছিলেন সেটি ৪ তলা। বিল্ডিংটিতে ২ থেকে ৩টি পরিবারের বাস। তরুণী ওখানে কী করতে গিয়েছিলেন তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। সমস্ত দিন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026