রাজ্য

নারদ কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’কে সচেতন করেছিলাম, আক্ষেপ ‘ভাইপো’ অভিষেকের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সতর্ক করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৬ সালেই সতর্ক করে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সতর্কে কান দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবেই আফসোসের কথা জানালেন যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে অভিযুক্তদের বিষয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলেন তিনি বলে রবিবার কুলতলির সভায় দাবি করেন। সেখানে তিনি বলেন,”২০১৬ সালে প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের পিছনের দিকে রাখা হোক। আমি যখন বলেছিলাম, তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করতেন। তবে আজ এদের জায়গা হত শ্রীঘরে। বিজেপিতে নয়।”

কিন্তু দলে চলতে হয় সবাইকে নিয়ে। সেই বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা। বদলা নয়, বদল চাই। এই নীতির জন্যই আজ এদের মুখে এত বড় বড় কথা। আমি বলছি, আগামী দিনে ক্ষমতায় আসলে ইঞ্চিতে ইঞ্চিতে হবে বদলা।” অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করে ক্ষমতায় আসলে এই দলবদল করা ‘দুর্নীতিবাজদের’ বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ই মার্চ বিধানসভা ভোট প্রক্রিয়া চলাকালীন সামনে আসে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। সেখানে বহু নেতাকে দেখা গিয়েছিল হাত পেতে টাকা নিতে। বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের টাকা নিতে দেখা গিয়েছিল। অন্যদিকে তৃণমূল সাংসদ সোউগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দারের টাকা নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। টাকা নিতে না দেখা গেলেও ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ মুকুল রায় ও ছাত্রনেতা শঙ্কুদেব পন্ডাকেও।

সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বউবাজার সভায় বলেছিলেন,”আগে জানলে ওদের কাউকে টিকিট দিতাম না।” তারপরে ২১১ টি আসনে জিতে ২য় বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নারদ কাণ্ডে অভিযুক্তদের শেষের দিকে রাখতে বলেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026