ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরব সাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং স্থলভাগের দিকে ধেয়ে আসতে পারে আগামী ৩রা জুন নাগাদ। এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বানিজ্য নগরী মুম্বাই।
ঘূর্ণিঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটের উপকূল ভাগে আছড়ে পড়তে পারে বলে জানা গিয়েছে। একদিকে করোনার প্রকোপে গোটা দেশ জুড়ে নাজেহাল অবস্থা অপরদিকে ঘূর্ণিঝড়ের মতোন প্রাকৃতিক বিপর্যয় যেন গোদের উপর বিষফোঁড়ার মতন।
এখনও ঘূর্ণিঝড় আমফানের তান্ডবের ক্ষত সারেনি ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। ফের সাইক্লোনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফ থেকে টুইটারে টুইট করে জানান হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরব সাগরের একটি নিম্নচাপ ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ধীরে ধীরে নিম্নচাপটি লঘুচাপ ক্ষেত্রে পরিণত হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে। যদি সাইক্লোনটি উপকূলীয় স্থলভাগে আছড়ে পড়ে তবে তার হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিমি পর্যন্ত। এর জেরে কেরল ও কর্ণাটক দুই জেলার উপকূলবর্তী অঞ্চলে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…