ফের শোকের ছায়া বলিউডে, মারা গেলেন জনপ্রিয় সঙ্গিত পরিচালক ওয়াজিদ খান
কৌশিক পোল্ল্যে: ভারতীয় সংগীত জগতে বড়সড় নক্ষত্রপতন, চলে গেলেন অন্যতম সেরা সুরকারদ্বয় সাজিদ-ওয়াহিদ জুটির ওয়াহিদ খান। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বলিউডের বহু তারকা। তার মৃত্যুর খরবটি গায়ক সোনু নিগম নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে ফোনে তিনি বলেন, “হ্যাঁ সে আর পৃথিবীতে নেই, আমি কথা বলতে পারছি না…!!” বলেই তিনি ফোনটি রেখে দেন।
আজ ভোররাতে ঘুমের মধ্যেই চলে যান এই সুরকার। জানা গিয়েছে তার দেহে জন্ম নিয়েছিল করোনা ভাইরাসের বীজ এবং এই ভাইরাসের প্রকোপেই তার মৃত্যু হয়েছে। বেশকিছু ধরেই তিনি করোনায় ভুগছিলেন মিডিয়ার অগোচরে কাজেই তার অসুস্থতার খবরটি সেভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু তা সত্ত্বেও হাসিখুশি এই তারকার শেষরক্ষা হল না, মাত্র ৪২ বছর বয়সেই ঘুমের দেশে চিরতরে তলিয়ে গেলেন ওয়াহিদ।
তার মৃত্যুতে সাধারন মানুষ থেকে শুরু করে বহু সেলেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ট্যুইটার মারফৎ জানান, তিনি এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এছাড়াও সোনু নিগম, গায়িকা সোনা মহাপাত্র সহ সংগীত জগতের বেশ কিছু শিল্পী তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন।
সলমান খানের ছবি ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যা’ দিয়ে বলিউডে ডেবিউ করেন এই সুরকারদ্বয়। সাজিদ-ওয়াহিদ জুটি বহু ছবিতে তাদের অসাধারন মিউজিক সৃষ্টির জন্য বিখ্যাত। ‘হুড় হুড় দাবাং দাবাং’, ‘ফেবিকল সে’, ‘চিন তা তা চিতা চিতা’, ‘জালবা’ প্রভৃতি এই জুটির কিছু অনবদ্য সৃষ্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…