শ্রেয়া চ্যাটার্জি – নিউইয়র্ক এর ব্রোনক্স চিড়িয়াখানায় একটি বাঘের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। রবিবার দিন সেই চিড়িয়াখানা তরফ থেকে এমনটাই জানানো হয়। তারা মনে করছেন সেই চিড়িয়াখানার দায়িত্বে যিনি কর্মী আছেন অর্থাৎ কেয়ার টেকার তার থেকে শরীরে এই ভাইরাস এসেছে।
চার বছর বয়সী মালায়ান বাঘটির নাম নাদিয়া এবং তার বোন আজুল, এছাড়াও দুটো বাকি ছাড়াও তিনটি আফ্রিকান সিংহ তারা কয়েক দিন ধরেই শুকনো কাশিতে ভুগছিল, আশা করা যাচ্ছে তারা পুরোপুরি সেরে উঠেছে। নিউইয়র্ক এর সমস্ত চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়াম বন্ধ, যেহেতু সেখানের মৃত্যুর সংখ্যা প্রায় ৪০০০ ছুঁয়েছে, তাই ১৬ ই মার্চ থেকে এই গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেখানকার কর্তৃপক্ষরা বুঝতে পারছেন না কিভাবে এই প্রাণী গুলির মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ দেখা গেল।
চিড়িয়াখানা তরফ থেকে আরো বিস্তারিত ভাবে বলা হয়েছে যে, এখানকার পশুদের কোন রকম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশা করার কোনো যোগাযোগ নেই অথবা উহান থেকে আসা কোন ব্যক্তির সঙ্গে তাদের পশুপাখি গুলোর কোনো সম্পর্ক তৈরি হয়নি।
তবে শুধুমাত্র নিউইয়র্কে না মার্চের শেষের দিকে বেলজিয়ামে একটি বাড়ির বেড়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এছাড়া হংকংয়ে ও দুটো কুকুরের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তবে এই সমস্ত প্রাণীগুলি করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল, এমনটাই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…