ব্রিটেন : ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভর্তি করা হল হাসপাতালে। প্রায় ১০ দিন আগে তিনি নিজেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্ত হবার কথা। তিনি নিজেই বাড়িতে কোয়ারেন্টাইন-এ থেকে কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন।
কিন্তু এই ১০ দিনেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শমতো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বরিস জনসনের সঙ্গিনী ক্যারি সাইমন্ডস ও করোনা আক্রান্ত। তিনি অন্তঃসত্ত্বা। জনসনের কাজকর্ম দেখার দায়িত্ব পড়েছে বিদেশ সচিব ডমিনিক রাবের।
প্রসঙ্গত, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনাতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ৯৪৩ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…