নিউজ

প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গাজিয়াবাদ: দিনে দুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একটি জলজ্যান্ত চিতাবাঘ। না এটা কোনও সিনেমার প্লট নয়, এটা বাস্তব একটি ঘটনা, যা ঘটেছে গাজিয়াবাদের রাজনগরে। মঙ্গলবার দুপুরে একটি চিতাবাঘকে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য পরবর্তীকালে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়

অভিষেক প্রসাদ নামে এক টুইটার ব্যবহারকারী নিজের এলাকায় চিতাবাঘ ঘুরে বেড়ানোর দৃশ্য টুইট করেছ। মুহুর্তের মধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরবর্তী সময়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে শহরের প্রশাসন। পসংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি শুধু রাস্তায় ঘুরেছে তা নয়। সে গাজিয়াবাদ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনের অফিসের জেনারেটর রুমে ঢুকে পড়েছিল। এরপর এক সুইপার সেখানে জেনারেটর চালাতে গেলে, বাঘটি প্রথমে তাঁর ওপরে ঝাঁপিয়ে পরে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে সে বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলে অফিসের অন্যান্যরা লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করে। তবে চিতাবাঘটির নাগাল পায়নি কর্মী এবং আধিকারিকরা।

বন দফতরের পাঁচটি দল এলেও কোনও লাভ হয়নি। এখনও পর্যন্ত বাঘ অধরাই রয়ে গিয়েছে। তবে খোঁজ চালাচ্ছে সকলে। যদিও শহরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চিতাবাঘটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত এলাকাবাসীরা যেন বাড়ির বাইরে বের হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026