আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সোমবার থেকে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তিন দিন ধরে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রশাসনিক ও দলীয় কর্মসূচি সারবেন। তার মাঝে বাঁকুড়ার শুনুকপাহাড়ীর সভা থেকে তিনি একাধারে রাজ্যের সব রাজনৈতিক বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ হানলেন। তিনি নির্বাচনী জনসভায় বিজেপি দলকে “ভোগী” ও সিপিএম দলকে “লোভী” বলে আখ্যা দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর এই কথার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে বাংলাতে তার শেষ অবস্থা। সবাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে আস্থা হারিয়েছে। এই পরিস্থিতিতে তিনি ভুলভাল বকছেন।” আর সিপিএম দল লোভী এই কথার প্রতিক্রিয়াই সুজন বাবু বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমকে লোভী বলছেন! তাহলে হিম্মত থাকলে দলের নেতাদের সম্পত্তি হিসেব দিক মমতা। তৃণমূল আমলে নেতারা যেভাবে ফুলে-ফেঁপে উঠেছে তা হিসেব না দেখালেও রাজ্যের মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে।”
সেইসাথে সুজন বাবু বিদ্রুপ করে দাবি করেছেন, “সৎ সাহস থাকলে নিজের ভাইপোর সম্পত্তি কত বেড়েছে তার হিসেব কোথায় তা দেখান। রাজ্যে তো আপনার অনেক ভাইপো আছে। তাদের সম্পত্তি কত বাড়ছে তা হিসেব করে দেখে নিন। আর আপনার হাতে তো সিপিএম নেতাদের সম্পত্তির হিসাব আছেই। তুলনা করে নিন সেই হিসাব এবং তারপর ক্ষমতা থাকলে তা জনসাধারণের কাছে প্রকাশ করুন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…