অফবিট

গিটার বাজিয়ে নেটিজেনদের মন জয় করলেন এক টোটো চালক, ভাইরাল ভিডিও

সবার জীবনে অন্তত একটি শখ থাকা আবশ্যক, এই শখ না থাকলে দৈনন্দিনের কাজের চাপে মানুষ হতাশ হয়ে যাবে, হারিয়ে ফেলবে নিজেকে। এই শখ প্রতিটা মানুষকে নতুন করে ভাবায়, কাজের প্রেরণা দেয় ও উৎসাহ সঞ্চার করে। হিক সেই রকমই এক টোটো চালক গিটার বাজিয়ে বাংলা গান গাইলেন ‘‌শহরের উষ্ণতম দিনে’‌। ফেসবুকে মহিনের ঘোড়াগুলি নামে একটি পেজ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই টোটো চালক বাংলাদেশী। রুটি রুজি জোগাড় হয় এই গাড়ি চালিয়ে কিন্তু মনের সুপ্ত ইচ্ছা মাঝে মধ্যে বেড়িয়ে আসে দিনের আলোর মত। এই মানুষটির নাম আমিনুল ইসলাম রাজু। বাংলাদেশের খুলনার বাসিন্দা। বাংলাদেশের কলেজে গনিতে স্নাতক পড়েছেন তিনি, পাশাপাশি টোটো চালান। আগে শুনে নিন সেই বিখ্যাত গান……………

গাইতে ভালবাসেন আমিনুল ইসলাম রাজু। আর তাই তিনি বলেছেন, “ভাই আমাকে একটা গিটার দেওয়া যাবে? অনেক দিন হলো বাজানো হয় না।” এরপর তিনি গিটার বাজিয়ে ৩টি গান গাইলেন, তার মধ্যে একটি ‘তোমায় দিলাম (শহরের উষ্ণতম দিনে)’। ইচ্ছে ছিল মিউজিশিয়ান হওয়ার কিন্তু বর্তমানে তিনি একজন ব্যাটারিচালিত অটোচালক (ইজিবাইক)। জীবনে বাচার জন্য হয়তো অনেকে ভিন্ন পথ বেছে নিয়েছেন কিন্তু শখ কারোর জীবন থেকে চিরতরে লুপ্ত হয়ে যায় না। ঠিক সেইরকমই রাজুর গানও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হু হু করে চরিয়ে পড়েছে তাঁর গান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026