রাজ্য

ট্রেন চালু হতে না হতেই দেখতে পাওয়া গেল গাদাগাদি ভিড়, বেলা বাড়তেই উধাও স্বাস্থ্যবিধি

একই ছবি ফিরে এলো প্রায় সড়ে ৭ মাস পর। সাড়ে ৭ মাসের জন্য বন্ধ ছিল লোকাল ট্রেন। স্বাস্থ্যবিধি মেনেই চলার কথা ছিল ট্রেনের। কিন্তু না, বেলা বাড়তেই দেখা গেল সেই চেনা লোকাল ট্রেনের ছবি। সকালে স্বাস্থ্যবিধি মেনেই চলছিল ট্রেন। কিন্তু বেলা বাড়তে না বাড়তেই যেন উধাও হয়ে গেল স্বাস্থ্যবিধি। অফিস টাইমের সেই চেনা দৃশ্য। গাদাগাদি ভিড় নিয়েই চালানো হল ট্রেন।

 

করোনার জন্য বেশ অনেকদিন বন্ধ থাকার পরে বুধবার ভোর থেকে চালু করা হয়েছে ট্রেন পরিষেবা। সূত্র থেকে জানা গিয়েছে যে, শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩ টি লোকাল ট্রেন এবং অন্যদিকে হাওড়া ডিভিশনে চলতে দেখা যাবে ২০২ টি লোকাল ট্রেনকে। করোনার কথা মাথায় রেখে ভোর রাত থেকেই সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল রেল প্রশাসন।

 

প্রথম দিকে স্বাস্থ্য বিধি মেনেই চলছিল ট্রেন। কোনো যাত্রীকেই দেখা যাচ্ছিল না মাস্ক ছাড়া। এমনকি ট্রেনের ভিতরেও মেনে চলা হচ্ছিল সুরক্ষাবিধি। সুরক্ষাবিধির বিষয়ে নজর রাখতে দেখা যাচ্ছিল রেল পুলিশকে ও। কিন্তু ৮ টার পর পালটে গেল দৃশ্য। অফিস টাইমের শুরুতেই উপচে পড়া ভিড় ট্রেনে। গাদাগাদি ভিড় করে উঠছে মানুষ। মানা হচ্ছেনা দূরত্ববিধি।

 

এইদিন ভোর থেকেই শিয়ালদহ স্টেশনে দেখা যাচ্ছিল স্বাভাবিকের মতো ভিড়। আজ সকাল থেকেই শিয়ালদহ থেকে চলতে দেখা গেছে নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট লোকাল। অন্যদিকে পরিষেবা শুরু হয়েছে বারাসাত হাসনাবাদ লাইনেও। ভোরের দিকে টিকিট লাইনেও মানা হচ্ছিল দূরত্ববিধি। পরে সেই বিধিও অনেকটা ঝাপসা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

 

রেল কর্তৃপক্ষ এই বিষয়ে জানান যে প্রতিবার ট্রেন থামলে জীবাণুমুক্ত করা হচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্ম। কামরাগুলিতে ও ছড়ানো হয়েছে জীবাণুনাশক। তবে বেলা বাড়তে না বাড়তেই সামলানো যাচ্ছেনা ভিড়। সেই আগের মতো গাদাগাদি ভিড় দেখা গিয়েছে প্রায় সব লোকাল ট্রেনেই।

 

সোমবার ১১ টা নাগাদ একটি বিশেষ ট্রেন ছাড়া হয়েছিল বর্ধমান থেকে। তাতে ছিল ১,০০০ এর ও বেশি। তা থেকে অনুমান করা গিয়েছিল সাধারণ সময়ে লোকাল ট্রেনের ছবি। অফিসটাইম শুরু হতে না হতেই মিলে গেছে অনুমান।

যাত্রীদের বক্তব্য, ভিড় সামলাতে বাড়াতে হবে ট্রেনের সংখ্যা। ট্রেনের সংখ্যায় না বাড়লে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026