পাটনা: উৎসবের মুখে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন। প্রাণে বাঁচল সকল যাত্রীরা। অক্ষত অবস্থায় ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে প্রত্যেক যাত্রীকে। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেন। চালকের তৎপরতায় যাত্রীরা সুরক্ষিত আছে।
জানা গিয়েছে মঙ্গলবার বিহারের সিলৌট ও সিহো স্টেশনের মধ্যবর্তী এক জায়গায় হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেনের দুটি এসি কামরা। যাত্রীরা দাবি করেছে, সিলৌটের কাছাকাছি হঠাৎই ট্রেনের দুটি এসি কামরা লাফিয়ে ওঠে। তারপরই লাইনচ্যুত হয়ে যায় ওই দুটো এসি কামরা। বিহারের রঘুনাথপুর এলাকায় পড়ে সিলৌট স্টেশন।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, মুজাফফরপুর স্টেশন ছাড়ার পর সিলৌট স্টেশনের কাছাকাছি একটি বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেনের চালক। তার বুদ্ধিমত্তার জেরেই কার্যত প্রাণে রক্ষা পেয়েছে ট্রেনে থাকা সকল যাত্রী। স্বভাবতই চালকের এ হেন বুদ্ধিমত্তার ভূয়শী প্রশংসা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক যাত্রীদের সাহায্যার্থে বিশেষ হেল্পলাইন নম্বর খুলেছে রেল। সেই নম্বরটি হল, 06274 232227।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…