বীরভূম: করোনা পরিস্থিতির মধ্যেই এবারে দুর্গোৎসব হতে চলেছে। রাত পোহালেই মায়ের বোধন। সকলের এ বছর একটাই প্রার্থনা, করোনামুক্ত পৃথিবী করে নিয়ে যাক মা। রাজ্যে পুজো হওয়া নিয়ে বা ভিড় নিয়ন্ত্রণ করা নিয়ে জনস্বার্থ মামলার রায় ইতিমধ্যেই দিয়ে ফেলেছে হাইকোর্ট। সব মিলিয়ে করা বিধিনিষেধ মেনে এ বছর মাকে আরাধনা করতে হবে, এমনটা বলাই যায়। অবশ্য বিধিনিষেধের প্রয়োজনীয়তা আছেও। সমাজের চারপাশে এমন অনেক অসচেতন মানুষ আছে, যাদের সচেতন করেও মাস্ক পড়ানো যায় না। করোনাবিধি মানানো যায় না। আর তাই এবার বীরভূমের সাঁইথিয়ায় এক দুর্গাপুজো মন্ডপের মা দুর্গা এবং তাঁর সন্তানদের মুখে মাস্ক দেখা গেল।
করোনা ভাইরাস বা করোনা পরিস্থিতি সব কিছু নিয়েই এবারের বিভিন্ন পূজা কমিটি নিজস্ব ভাবনায় তাদের শিল্পীসত্তা তুলে ধরছে। এমনই এক ভাবনা ভেবেছে বীরভূমের সাঁইথিয়ার এক পুজো কমিটি। সেখানে সকলকে মাস্ক পড়ার জন্য সচেতন করার বার্তা দেওয়া হয়েছে। আর এই বার্তা দেওয়ার জন্য মা দুর্গা, লক্ষ্মী-গণেশ, কার্তিক-সরস্বতী এমনকি অসুরের মুখেও মাস্ক পড়া দেখানো হয়েছে।
সাবেকিয়ানার প্যান্ডেলে একচালার ঠাকুর এখানে অধিষ্ঠিত হয়েছেন। নীলাভ-রুপালি আভায় মায়ের সাজসজ্জা যেন অপরূপ দৃষ্টি কাড়ছে। আর তারমধ্যে মা দুর্গা এবং তাঁর সন্তানদের মুখের সাদা রঙের মাস্ক দেখানো হয়েছে, যা মাস্ক পরা নিয়ে সচেতনতা বার্তা প্রদান করছে। আর এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…