নিউজ

অবাক কান্ড! ট্রাম্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিনে

নিউইয়র্ক: এদিকে ভারত -চিন সংঘাতের সময় কার্যত প্রথম থেকে ভারতের পাশে রয়েছে আমেরিকা তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে আবার খোদ চিনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ট্রাম্পের। ঘটনাটা বেশ অবাক করার মত। আমেরিকার প্রথম সারির এক সংবাদপত্রে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে, যার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

‘নিউইয়র্ক টাইমস’ নামক ওই পত্রিকায় ট্রাম্পের ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানিক কর প্রদানের কাগজপত্র হাতে পেয়ে প্রমাণস্বরূপ এই খবর প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি এই চিনা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে চালান মার্কিন প্রেসিডেন্ট।

এখন প্রশ্ন হচ্ছে যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় চিনের বিরোধিতা করে এসেছেন, এমনকি ভারত-চিন সংঘাত নিয়ে যখন গোটা বিশ্বের রাজনৈতিক মহল কোন দেশের পক্ষে থাকবে, সেই নিয়ে প্রশ্ন দেখা দিলে সেখানেও নিরপেক্ষভাবে কার্যত ভারতকেই সমর্থন করে গিয়েছেন ট্রাম্প। এমনকি চিনা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং তার বিরোধী নেতার চিন সম্পর্কে ধারণা নিয়ে ট্রাম্পের কটাক্ষ করা সব কিছুই বুঝিয়েছিল ট্রাম্প চিন বিরোধী। কিন্তু সেই মার্কিন প্রেসিডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কোথাও নয় একেবারে চিনে রয়েছে এটা জেনে হতবাক হতে হয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞদের। যদিও এই ব্যাপারটাকে সামান্য বলেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026