নিউজ

বিয়ের আট ঘণ্টা আগে হঠাৎ প্রতিবন্ধী হয়ে যাওয়া প্রেমিকাকে বিয়ে করল হবু বর

ডিভোর্সি মেয়েকে বিয়ে করা বা এক সন্তানের মাকে বিবাহ করার খবর আমরা হামেশাই শুনি। কিন্তু এবার যে ঘটনার সম্মুখীন হল মানুষ তা সত্যিই সকলকে মনমুগ্ধ করেছে। বিবাহের ৮ ঘণ্টা আগে হটাতই পঙ্গু হওয়া হবু স্ত্রীকে বিবাহ করলেন উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক যুবক। কনেকে স্ট্রেচারে শুয়েই বিবাহ সম্পন্ন করা হল।

স্ত্রী আরতি মৌর্যের থাকেন প্রতাপ গড়ের কুন্দা এলাকায়। আরতির বিবাহ স্থির হয়েছিলো পাশের গ্রামের অবধেশের সাথে। বিবাহের দিন অনুযায়ী সবই চলছিল ঠিকমত। জোর কদমে চলছিল বিবাহের আয়োজন। কিন্তু বিয়ের দিন অর্থাৎ ৮ তারিখ ঘটে গেলো এক দুর্ঘটনা। এদিন বেলা ১ টা নাগাদ এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আরতি। সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক বলেন তার পিছনের শিরদাঁড়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতের দাগ স্পট। চিকিৎসক জানান, তিনি পঙ্গু হয়ে গিয়েছেন। ভবিষ্যতে তিনি পুরোপুরি সুস্থ হবে কিনা তার কোনো নিশ্চয়তাও দেয়নি চিকিৎসক।

হবু স্ত্রীর এমন অবস্থার কথা শুনে হবু স্বামী আসেন হাসপাতালে। এসব কিছু শুনেও তিনি জানান, তিনি আরতিকেই বিবাহ করবেন। এই কথা শুনে সকলেই আপ্লুত হন। কথা মত বিবাহের ব্যবস্থা হয়। আরতির স্ট্রেচারে শুয়ে অক্সিজেন, স্যালাইন নিয়েই এক হয় চার হাত। সসম্মানে আরতিকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিল স্বামী অবধেশ। আরতি-র শরীরে কষ্ট থাকলেও মনে দুঃখ নেই। কারণ তিনি জানেন, তার পাশে তার স্বামী মনবল যোগানোর জন্য আছেন। এই ঘটনা প্রায় সকলেরই মন ছুয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026