নিউজ

টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু দিল্লিতে

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল সরকার করোনা টিকা দেওয়ার জন্য দিল্লিতে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া শুরু করল। ভারতের বাজারে করোনার প্রতিষেধক ভ্যাকসিন আসার পর যে সকল স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে এই টিকা দেবেন তারই প্রশিক্ষণ দেওয়া শুরু করল দিল্লি সরকার।

এই কাজের জন্য সরকার এর তরফ থেকে প্রায় সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এই কাজের জন্য কর্মীদের চার ভাগে ভাগ করা হবে। মৌলানা আজাদ মেডিকেল কলেজের তিন জন চিকিৎসককে নির্ধারণ করা হয়েছে ভ্যাকসিন অফিসার হিসাবে। এনারা হবেন প্রথম পর্যায়ের অফিসার, এদের তত্ত্বাবধানে থাকবে দ্বিতীয় পর্যায়ের অফিসার, তাদের তত্ত্বাবধানে তৃতীয় পর্যায়ের অফিসার এবং তাদের তত্ত্বাবধানে সবশেষে থকবেন চতুর্থ পর্যায়ের অফিসার। এনাদের প্রত্যেককে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হবে।

একজন প্রথম পর্যায়ের অফিসার টিকা দিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। নথিপত্র দেখার সমস্ত কাজ করবেন দ্বিতীয় পর্যায়ের অফিসার। তৃতীয় পর্যায়ের অফিসারের কাজ ভির নিয়ন্ত্রণ করা এবং চতুর্থ পর্যায়ের অফিসার টিকা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তির দিকে আদ ঘণ্টা নজর রাখবেন, রোগীর শরীরে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা আদৌ কোনও প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা দেখার জন্য।

এই স্বাস্থ্যকর্মীরা নিজেরা প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর জেলাস্তরে গিয়ে প্রশিক্ষণ দেবেন এমন কোথাও জানা যায় মৌলানা আজাদ মেডিকেল কলেজের কমিউনিটি হেড চিকিৎসকের কাছ থেকে। দিল্লীতে মোট কোল্ড চেনের সংখ্যা ৬০৯ টি। এগুলির ওপর ভিত্তি করেই টিকা দেওয়ার ব্যবস্থা শুরু হবে। এই কাজের জন্য অনেক মানুষের প্রয়োজন হবে। কেন্দ্রীয় স্তরে প্রায় সাড়ে তিন লক্ষ্য এবং দিল্লীতে সাড়ে তিন হাজার লোকের প্রয়োজন হবে,এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026