নিউজ

অযোধ্যায় নতুন মসজিদের নির্মাণ আগামী ২৬ জানুয়ারি, মসজিদের ব্লু প্রিন্ট প্রকাশ শনিবার

অযোধ্যা: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটেছে। ইতিমধ্যেই লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সাড়ম্বরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এবার বাবরি মসজিদের জায়গায় অযোধ্যায় তৈরি হতে চলেছে নতুন মসজিদ। পাঁচ একর জমিতে এই মসজিদ করার ছাড়পত্র আগেই পাওয়া হয়ে গিয়েছিল। এবার শুধু তৈরি হওয়ার অপেক্ষা। জানা গিয়েছে, একটি ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে, যা প্রকাশ করা হবে আগামী শনিবার। এমনকি ভিত নির্মাণের দিন স্থির পর্যন্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ ৭০তম প্রজাতন্ত্র দিবসের দিন অযোধ্যায় এই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আয়োজন করা হবে। এর জন্য ইতিমধ্যেই কয়েকজন সদস্যকে নিয়ে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আথার হুসেন বলেছেন, ‘নতুন মসজিদের ভিত তৈরির জন্য ট্রাস্টের তরফ থেকে ২৬ জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছে। দেশের সংবিধান কার্যকরী হওয়ার ৭০ বছর পূর্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মসজিদের ব্লুপ্রিন্ট বলছে, মসজিদের সঙ্গেই তৈরি হবে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, সদস্যদের জন্য একটি রান্নাঘর এবং লাইব্রেরি। ডিজাইন তৈরি করেছেন প্রজেক্টের চিফ আর্কিটেক্ট প্রফেসর এসএম আখতার।

নতুন মসজিদ নির্মাণ প্রসঙ্গে আর্কিটেক্ট প্রফেসর এসএম আখতার বলেন, ‘মসজিদের আকৃতি হবে গোল, এখানে ২০০০ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে।’ জানা গিয়েছে, এই নতুন মসজিদ বাবরি মসজিদের থেকে আকারে অনেক বড় হবে। সব মিলিয়ে অযোধ্যায় রাম মন্দির এবং মসজিদ তৈরি করা নিয়ে যে বাদানুবাদ এতদিন ধরে চলে আসছিল, তার অবসান ঘটে সকলের ভালর স্বার্থে দুই ধর্মকেই মানতা দেওয়া হচ্ছে। এটা যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026