নিউজ

স্বামী যাতে গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে তার জন্য ডিভোর্স দিলেন স্ত্রী

ভোপাল: বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু সেক্ষেত্রে স্বামীর সঙ্গে যদি অন্য কারোর বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘটে, সেটা কোনওভাবেই স্ত্রী মেনে নিতে পারে না। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একেবারে উল্টে গেল। এমন ঘটনা ঘটেনি এর আগে। স্বামী যাতে গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে তার জন্য ডিভোর্স দিলেন স্ত্রী। এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

জানা গিয়েছে, ভদ্রমহিলার স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেই প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সেটা আইনত সম্ভব নয় বলেই স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছেন স্ত্রী। স্বামী তার কাঙ্খিত প্রেমিকার সঙ্গে নতুন করে সংসার গড়ে তুলুক, এটাই চান স্ত্রী।

তিন বছর বিবাহিত জীবন কাটানোর পর এমন অদ্ভুত সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই অবাক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশিত হতে বিভিন্ন রকমের কমেন্ট উড়ে আসে মহিলার কাছে। অনেকেই তাকে বলে, তিনি পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। অনেকে আবার বলে, তিনজনের জীবনে যাতে কোনওরকম অশান্তি না আসে, তার জন্য তিনি বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করতেই হয়। অনেকে আবার বলে, স্বামীকে ওই মহিলা সত্যি করে ভালোবাসেন। তাই জোর করে নিজের ভালোবাসাকে ধরে রাখতে চাননি। বরং ভালোবাসাকে ছেড়ে দিয়ে তাকে সুখী করতে চেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026