নিউজ

বায়োএনটেক ও ফাইজারের তৈরি ভ্যাকসিন কেনার ক্ষেত্রে চুক্তি করল ইউরোপিয়ান কমিশন

ব্রাসেলস: বায়োএনটেক এবং ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন ৯০% কাজ করছে। এই খবর কয়েকদিন আগেই প্রকাশিত হয়। আর তারপর থেকেই এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনেক দেশ চুক্তি করতে চাইছে। এরকমই এক চুক্তি করল ইউরোপিয়ান কমিশন। বায়োএনটেক এবং ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন ৩০০ মিলিয়ন ডোজ পাওয়ার চুক্তি করেছে ইউরোপিয়ান কমিশন।

এই চুক্তির বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ‘এখনও পর্যন্ত যত ভ্যাকসিন নিয়ে বিশ্ব জুড়ে গবেষণা চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক ভ্যাকসিন হল বায়োএনটেক এবং ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন। এই ভ্যাকসিন তৈরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব, ইউরোপে তা সরবরাহ করার ব্যবস্থা করছি আমরা। তাই এই চুক্তি করার কথা ভাবা হয়েছে।

প্রসঙ্গত, ইউরোপে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে। যার ফলে প্যারিস, ফ্রান্স, স্পেন সহ প্রথম সারি।র দেশগুলিতে জনতা কারফিউ জারি করা হয়েছে। এমনকি সুইমিং পুল, শপিং মল, সিনেমা হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন সময়ে করোনা ভ্যাকসিনের বিষয়ে যে কোনও চুক্তি ইউরোপিয়ানদের আশা জাগাচ্ছে। আগামী দিনে এই বহু চর্চিত ভ্যাকসিন কবে বাজারে আসে, সেটাই এখন দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026