ক্রিকেট

মোদীর গুজরাত এবার আইপিএলে নবম দল, ফাইনালের পরেই শোরগোল ক্রিকেট দুনিয়ায়

এবার আর ৮টি দল না, ৯টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল এর আসর। আগামী বছর আইপিএল-এ খেলতে চলেছে ৯টি ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওরফে আইপিএল অনুষ্ঠিত করল বিসিসিআই। তাদের এই সাফল্যের পরে, সারাবিশ্বে বর্তমানে প্রশংসিত ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে বিসিসিআইয়ের তরফ এর ঘোষণা করা হয়েছিল, করোনার কারণে এবছরের নিলাম বাতিল করা হবে। কিন্তু পরবর্তীতে নির্বিঘ্নে আইপিএল আয়োজিত হওয়ার পরে বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে, এবছরের নিলাম বাতিল করা হবে না। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এক ফ্র্যাঞ্চাইজিদের কাছে ইতিমধ্যেই বোর্ড থেকে নিলামের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জানিয়েছে,” আগামী কয়েক মাসের মধ্যেই নিলাম হচ্ছে। সেজন্য আমাদের তৈরি থাকতে বলা হয়েছে। সরকারিভাবে এখনো ঘোষণা না হলেও নতুন দল যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই নিলাম আয়োজন করা উচিত।”

তবে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগামী বছর আইপিএলের নবম দলটি হবে গুজরাটের। কিছু বছর আগে যখন চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে নির্বাচিত হয়েছিল তখন আইপিএল খেলতে এসেছিল রাইজিং পুনে সুপার জায়ন্টস এবং গুজরাট লায়ন্স। তবে চেন্নাই সুপার কিংস আবার ফিরে আসার পরে এই দুটি দল আইপিএল থেকে বেরিয়ে যায়। কিন্তু এবারে পুনরায় আইপিএলে আসতে চলেছে গুজরাটের দল। তবে লায়ন্স নয়, অন্য কোম্পানি গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী। সরদার প্যাটেল স্টেডিয়াম হবে গুজরাটের দলটির হোম গ্রাউন্ড।

নিলামের ব্যাপারে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি দল নিলামে তিনজন ক্রিকেটারকে রিটেন করতে পারে। সেই সঙ্গে রাইট টু ম্যাচ নিয়মের প্রয়োগ করে আরও দুজনকে ফ্র্যাঞ্চাইজিগুলি রেখে দিতে পারেন। কিন্তু নতুন দল যোগ হওয়ার পরে আইপিএলের রিটেনশন নিয়মে কিছু বদল আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই বদল এর ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026