নিউজ

বাবা ও প্রেমিককে পিতৃত্বের স্বাদ দিলেন ২১ বছরের এই ব্রিটিশ তরুণী

লন্ডন: এরকম ঘটনা খুব একটা দেখা যায় না। বলতে পারেন, এই ঘটনা বিরল। ঘটনাটি ঘটেছে ইউকের ম্যানচেস্টারে। সেখানকার বাসিন্দা ২১ বছরের স্যাফরন। তার বাবা গে। শুধু তাই নয়, স্যাফরনের বাবা ব্যারি ড্রিউইট-বার্লো ব্রিটেনের প্রথম গে-বাবাদের একজন। এদিকে স্যাফরনের প্রেমিক নিজেও গে। তাই প্রেমিকা স্যাফরনকে ছেড়ে তিনি সঙ্গী হয়ে পড়েন গে-বাবার! কিন্তু তাতে এতটুকু ভেঙে পড়েননি এই ২১ বছরের ব্রিটিশ তরুণী। উল্টে নিজের জীবনের সবচেয়ে প্রিয় দুই পুরুষযুগলকেই পিতৃত্বের স্বাদ দিতে অক্লেশে নিজের ডিম্বাণু দিয়েছেন তিনি।

স্যাফরনের পার্টনারের নাম স্কট হাচিনসন। স্কট মাত্র কয়েকমাস আগে স্যাফরনের সঙ্গে ডেটে গিয়েছিলেন। তারপর তার বাবার সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন স্কট। এমনকি এ বছরেরই অগস্টে ব্যারি ও স্কট একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। তখনই তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হন। তার ফলস্বরূপ ব্যারি ও স্কট একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন। তাও আবার স্যাফরনের ডিম্বাণুর সাহায্যে। মেয়ের নাম ভ্যালেনটিনা।

গে হলেও বাবা ব্যারি স্যাফরনের এ হেন সারোগেসিকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, স্যাফরন নিজেও ব্যারির সারোগেটেড চাইল্ড। সব মিলিয়ে এরকম অদ্ভুত ঘটনা খুব একটা দেখা যায় না। তাই এই ঘটনা খবরের শিরোনামে উঠে আসতে এতটুকু সময় নেয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026