পলিটিক্স

আজ ডায়মন্ড হারবারে পা রাখতে চলেছে জেপি নড্ডা, তার আগেই অভিযোগ বিজেপি কর্মীর উপরে হামলার

গতকাল গিয়েছিলেন ভবানীপুরে, এবারে পা রাখতে চলেছে অভিষেকের খাসতালুক ডায়মন্ড হারবারে। রাজ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। গত কাল ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। আর আজকে অভিষেকের এলাকা ডায়মন্ড হারবারে সভা করার কথা তার।

সূত্রের খবর, এই সাংগঠনিক বৈঠক এ জেলা নেতৃত্ব দের সঙ্গে বৈঠক করবেন জেপি নড্ডা। আলোচনা সভা হবে আগামী কর্মসূচি গুলিকে নিয়ে। সেখান থেকে তিনি সোজা গিয়ে পৌঁছলেন সরিষা রামকৃষ্ণ মিশনে। ডায়মন্ড হারবার এর অন্যতম জনপ্রিয় জায়গা এটি। সেখানে গিয়ে দুপুরে পূজার ভোগ গ্রহণ করবেন জেপি।

তারপরে জন সম্পর্ক অভিযানে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন তিনি। তারপরে সোজাসুজি ডায়মন্ডহারবার গ্রাউন্ড স্টেশনে সাংবাদিক বৈঠকে যোগদান করবেন এবং সেখানে গিয়ে বিজেপির কর্মসূচি গুলিকে সাধারণের সামনে তুলে ধরবেন। এরপরে তার গন্তব্য থাকবে সোজা বিমানবন্দরের উদ্দেশ্যে।

তবে ডায়মন্ড হারবারের বিজেপি সর্বভারতীয় সভাপতি আসার আগে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকাল সকাল ফ্লেক্স লাগানো নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। অভিযোগ উঠেছে, ডায়মন্ড হারবারের টাউন সভাপতিকে ফ্লেক্স লাগানোর সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারে পা রাখতে চলেছে জেপি নড্ডা। বিজেপি সর্বভারতীয় সভাপতির ডায়মন্ড হারবারে আসার আগে এই পরিস্থিতি রাজনৈতিক পারদ চরমে তুলেছে।

সকলের এখন চোখ একটাই দিকে, তিনি ডায়মন্ড হারবার থেকে কি বার্তা দেন। দুদিনের সফরে বাংলা এসেছেন জেপি নড্ডা। বুধবার হেস্টিংস এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে যাবার সময় শাসক দলের কর্মীরা তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকে। তারপর তিনি হেস্টিংস এ শাসকদলের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগতে শুরু করেন। তৃণমূলকে উৎখাত করে বিজেপি ২০০ এর বেশি আসনে জয়লাভ করবে এই মন্তব্য তিনি করেছেন। এরপর সোজা গৃহ সম্পর্ক অভিযান নিয়ে সরাসরি পৌঁছে যান মমতার খাস তালুক ভবানীপুরে। তবে ওরকম ঘিঞ্জি এলাকায় তার সভা কিরে সৃষ্টি হয় উত্তেজক পরিস্থিতি।

সেখানে গিয়ে দুটি বাড়িতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির লিফলেট বিলি করেন তিনি। তবে এলাকার মানুষের অভিযোগ, এত ভিড় থাকার কারণে তারা নিজেদের এলাকার কোন সমস্যা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে জানাতে পারেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026