শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এর জন্য অনেকেই কাজ হারিয়েছেন। দেশে তো বটেই গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। লকডাউন উঠে যাওয়ার পরেও আবার অনেক জায়গাতেই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বারবার লকডাউনের হওয়াতে অনেকেই অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন। আর সরকারের এই লকডাউনকে সমালোচনা করেছেন এক সবজি বিক্রেতা। যদিও এই সমালোচনার ভাষা ছিল ইংরেজিতে। সবজি বিক্রেতা অনর্গল ইংরেজি ভাষায় সমালোচনা করে যাচ্ছেন তাও আবার আমাদের দেশে, যা সত্যিই অবাক করা কান্ড বটে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা ইংরেজি ভাষায় অনর্গল কথা বলবেন, এটাই স্বাভাবিক কিন্তু ইন্দোরের এই সবজি বিক্রেতা সাবলীল ভঙ্গিতে ইংরেজিতে কথা বলে যাচ্ছেন। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই মহিলা সবজি বিক্রেতা পি.এইচ.ডি ডিগ্রিধারী। চাকরি না পাওয়ায়, পেটের তাগিদে সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। শুধু তাই নয়, এর মধ্যে প্রশাসনের তরফ থেকেও এসেছে নানান রকম বাঁধা। তারা চাননি তিনি সবজি বিক্রি করেন। এমনিতেই লোকজনের জন্য তেমন লোকজনের আনাগোনা নেই, এর ওপর প্রশাসন যদি তুলে দিতে চান তাকে, তাহলে তার কিভাবে সংসার চলবে? তার এই মনের দুঃখের কথায় তিনি গড়গড়িয়ে ইংরেজিতে বলে চলেছেন।
২০১১ সালে আলিয়া ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় পি.এইচ.ডি করেছেন তিনি। তিনি বেসরকারি চাকরি করতে চাননি চেয়েছেন সরকারি চাকরি করতে। তার দুঃখের কথা জানাতে গিয়ে তিনি বলেছেন তিনি যে জাতিতে মুসলিম তাকে কে চাকরি দেবে! শুধু তাই না, এমন গুজব উঠেছে যে মুসলিমরা নাকি করোনা ছড়াচ্ছে। এমন কথা জানার পরে কি তাকে চাকরি দেবেন? দুঃখের সঙ্গে এমন অভিযোগ জানিয়েছেন রায়সা আনসারী নামে এই সবজি বিক্রেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…