বিনোদন

সর্বোচ্চ রেটিং ‘দিল বেচারা’, মুক্তির দিনই দর্শকদের মন কাড়ল সুশান্তের শেষ সিনেমা

গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঠিক তখন থেকেই তার অনুগামী এবং সিনেমাপ্রেমীরা তার শেষ ছবি ‘দিল বেচারা’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রায় এক মাস ধরে অপেক্ষা করছিলেন শেষ ছবিতে সুশান্ত ম্যাজিকের সাক্ষী থাকার জন্য। কাল সন্ধ্যে ৭.৩০টায় মুকেশ ছাবড়া পরিচালিত সিনেমাটি অনলাইনে মুক্তি পেয়েছে।

এই সিনেমায় সুশান্তের চরিত্র ইমানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানি দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছে। বিরাট রিভিউর সাথে সাথে সিনেমাটি মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে। জন গ্রীণের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ এর অনুকরণে তৈরি সিনেমাটি ভারতের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত সিনেমা হয়ে উঠেছে।

২০ হাজারেরও বেশি ভোটসহ বর্তমানে ‘দিল বেচারা’র ১০ এর মধ্যে প্রাপ্ত রেটিং ৯.৮। শুধু তাই নয়, এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরই সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছে কমল হাসান এবং আর.মাধবনের অভিনীত তামিল ছবি ‘আনবে শিবম’।

উল্লেখযোগ্য, আইএমডিবি-র সর্বকালের সর্বোচ্চ রেটিং পাওয়া ভারতীয় চলচ্চিত্রের ২৫০ টির তালিকায়, শীর্ষে পৌঁছাতে ‘দিল বেচারা’র আর নূন্যতম ভোটের প্রয়োজন। তবে সিনেমাটি যেভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে তাতে এটি যদি সর্বোচ্চ রেটিং-প্রাপ্ত সিনেমা হিসেবে মনোনীত হয় তাতেও অবাক হওয়ার কিছু নেই। সুশান্তের সাথে সাথে সিনেমার অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘি, সাহিল ভেইদ, স্বস্তিকা মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি এবং সঈফ আলি খান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026