অফবিট

লকডাউনে গৃহবন্দি মানুষ, বাড়ির জানালায় টোকা দিচ্ছে সুদর্শন ময়ূর, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: করোনা মহামারীর দাপটে মানুষ আজ গৃহবন্দি। ব্যস্ত মহানগরগুলি আজ পুরোপুরি নিস্তব্ধ। একদিকে রাশিয়া, ভারতের মতো দেশে ভাইরাসের প্রকোপ বাড়ছে, অন্যদিকে ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন, ইতালি, ফ্রান্সের মতো রাষ্ট্র। পরিস্থিতি যদিও আয়ত্তের মধ্যে আসেনি। এদেশে লকডাউন বাড়ার সম্ভাবনাই প্রবল যদিও দেশের আর্থিক স্থিতি ক্রমশই অবনতির দিকে ধেয়ে যাচ্ছে ও খাদ্যসংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। সমগ্র মানবজাতি আজ চরম সংকটে এক মারন ভাইরাসের কারনে। সামাজিক দূরত্ব বজায় রাখতেই গৃহবন্দি হয়ে থাকার পরামর্শই সবচেয়ে বেশি কার্যকর।

যদিও পরিবেশের দিকে একঝলক দৃষ্টিপাত করলেই ভেসে উঠছে অন্য দৃশ্য। প্রকৃতির মনোরম রূপ ফুটে উঠেছে চারিপাশে। বায়ুদূষনের হার কমেছে প্রায় ৭০ শতাংশ। হরিদ্বারে গঙ্গার জল পানযোগ্য হয়ে উঠছে। অ্যাসিড বৃষ্টির সম্ভাবনাও কমে গিয়েছে একেবারে। পৃথিবী যেন সকলকে থামিয়ে দিয়ে নিজে খানিকটা বিশ্রাম নিয়ে নিল এই অবসরে।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এল একটি অসাধারন ভিডিও। এক সুদর্শন ময়ূর ফাঁকা চত্ত্বরে এক বাড়ির জানলার পাশে এসে বসেছে। তার ঠোঁট দিয়ে যে জানলায় টোকা দিচ্ছে। হয়তো মানুষের কাছে জানতে চাইছে সে, এমন ব্যস্ত পৃথিবীর হঠাৎ করে কোন অসুখ হল? কিংবা করোনার প্রকোপে বাড়ির সদস্যদের হাল হাকিকত হয়তো জানতে এসেছে। টোকা দেওয়ার পরেও সাড়া না মেলায় সে কেকাস্বরে ডেকে উঠল কয়েকবার।

এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন ওই আবাসনেরই এক বাসিন্দা। ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই নেটিজেনদের মন কেড়ে নেয় ময়ূরের কীর্তিকলাপ। ক্রমাগত বাড়তে থাকা শেয়ারে ভিডিও হয়ে যায় ভাইরাল। এর আগেও শান্ত পরিবেশ দেখে শহরের রাস্তায় নেমে এসেছে হরিন কিংবা বন্যহাঁসের দল। সত্যিই মনমুগ্ধকর দৃশ্য দেখে বলতেই হয়, প্রকৃতির কি অপূর্ব পরিহাস।অসাধারন সেই ভিডিও দেখে নিতে নীচের পোস্টে অবশ্যই ক্লিক করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026