মানবিকতার নজির রাহুল গান্ধীর, পরিযায়ী শ্রমিকদের জন্য করলেন গাড়ির ব্যবস্থা
লকডাউনের জেরে হঠাৎই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তাই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের দিনের পর দিন রাজ্যের বাইরে কর্মহীন অবস্থায় শোচনীয় অবস্থার সৃষ্টি হয়। যার ফলে পায়ে হেঁটেই নিজ রাজ্যে ফেরার সিদ্ধান্ত নেয় তাঁরা। দিনের পর দিন পায়ে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পেরোতে গিয়ে মৃত্যুর মুখেও পড়েন অনেক শ্রমিক।
এবার তাঁদের দূর্দশার কথা চিন্তা করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন শনিবার দিল্লির সুখদেব বিহার ব্রিজের কাছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া সেখানে এসে উপস্থিত হন কংগ্রেসের স্থানীয় নেতা সহ দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি অধ্যক্ষ শ্রীনিবাস।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একদল পরিযায়ী শ্রমিক বলেন, তাঁরা পায়ে হেঁটে হরিয়ানা থেকে ঝাঁসির উদ্দেশ্য রওনা দিচ্ছেন। এই কথার পর কংগ্রেস নেতার নির্দেশে ভলেন্টিয়াররা সেই শ্রমিকদের দলকে গাড়িতে তুলে বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…