কলকাতা: দিনের বেলায় প্রকাশ্য়ে আগুন পুড়ে মারা গেলেন এক মহিলা (Woman)। ঘটনাটি ঘটেছে খিদিরপুর এলাকায়। আত্মহত্যা (Suiside) না ওই মহিলার গায়ে কেউ আগুন লাগিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি পরিত্যক্ত কারখানা থেকে পোড়ার গন্ধ পান তাঁরা। কাছে গিয়ে ওই ব্যক্তি দেখতে পান, দাও দাউ করে জ্বলছেন এক মহিলা। ভয়াবহ এই দৃশ্য় দেখে প্রথমে সম্বিত হারান ওই ব্যক্তি। পরে ধাতস্থ হতেই চিৎকার করে লোক ডাকেন। তড়িঘড়ি মহিলার গায়ে জল ছুড়তে থাকেন স্থানীয়রা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে মারা যান ওই মহিলা।
ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে এলাকাবাসীরাই ওয়াটগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি দেশলাই বাক্স ও কোল্ড ড্রিঙ্কসের বোতল পাওয়া গিয়েছে। ওই মহিলা এলাকায় থাকতেন না বাইরে থেকে এসেছিলেন তাও জানা যায়নি। কীভাবে ওই পরিত্যক্ত কারখানার খবর পেলেন ওই মহিলা তা নিয়েও উঠছে প্রশ্ন।
ইতিমধ্য়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন লালবাজার হোমিসাইড দলের সদস্যরা। শুরু হয়েছে তদন্ত। হত্যা না আত্মহত্যা তা নিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও প্রমাণ পাওয়া যায় কিনা তাও দেখছে পুলিশ। সাধারণত এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের এই ধরনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকেই শুরু হয় প্রাথমিক তদন্ত। আপাতত মহিলার পরিচয় জানাটাই লক্ষ্য় তদন্তকারীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…