নিউজ

বরানগরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে

কলকাতা: ভোট (Election) যত এগিয়ে আসছে হিংসার ঘটনা ততই বেড়ে চলেছে। এবার উত্তর ২৪ পরগনার (North 24 pgs) বরানগরে বিজেপি (BJP) নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল। গভীর রাতে উত্তর কলকাতা (North Kolkata) শহরতলির বিজেপি সহ সভাপতি রাজীব মিশ্রর বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বিজেপি নেতা রাজীব তার বাড়িতে থাকলেও তিনি বাড়ির বাইরে না বেরোনোয় প্রাণে রক্ষা পান। এই ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কেদারনাথ ভট্টাচার্য লেনে।

জানা গিয়েছে, বিজেপি নেতা রাজীব মিশ্রকে যখন মুখ ঢাকা ৩ যুবক এসে ডাকাডাকি করে তখন তিনি বাড়ির দোতলা থেকে তাদের বলেন, ফোনে কথা বলতে। তিনি বেশি রাতে কারুর সঙ্গে দেখা করবেন না। ওই যুবকদের মধ্যে একজন রাজীবকে ফোনও করেছিল রাতেই। তবে রাজীব কোনওভাবেই বাড়ির বাইরে বেরোননি। এরপরই ওই বিজেপি নেতার বাড়িতে আসে তার অন্য এক বন্ধু তথা স্থানীয় অপর বিজেপি নেতা অতনু মুখোপাধ্যায়। তিনি রাজীবের মাকে ডেকে জানালা দিয়ে তার হাতে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ দিতে এসেছিলেন।

তখন ৩ যুবক যারা রাজীব মিশ্রকে ডাকতে এসেছিল, তারা স্বমূর্তি ধারন করে রাজীব মিশ্রর বাড়ি লক্ষ্য করে পরপর ২/৩ রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজীবের বাড়ির বাইরে দাঁড়ানো অতনু মুখোপাধ্যায়।

গোটা ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বরানগরের ১০ নম্বর ওয়ার্ডের কেদারনাথ ভট্টাচার্য লেনে। এ বিষয়ে রাজীব মিশ্রর অভিযোগ, “আমরা এখানে বিজেপি দলকে শক্তিশালী করছি, ওদের সহ্য হচ্ছে না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বরানগর থানার পুলিশকে সব জানিয়েছি। যদিও পুলিশ এমন ভাব করছে যেন তেমন কিছুই ঘটেনি। এভাবে বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না।”

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কিছুই ঘটেনি কোথাও। বরানগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বরানগর এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026