বিনোদন

স্ত্রী শ্যামার হাতে আইবুড়ো ভাত খেলেন ‘কৃষ্ণকলি’র নিখিল, অভিনেতাকে শুভেচ্ছা নেটিজেনদের

সম্প্রতি জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’তে অনুষ্ঠিত হলো নিখিলের আইবুড়ো ভাত। তবে আইবুড়ো ভাত খেলেন নিখিল নয়, অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya)।  ‘কৃষ্ণকলি’ শ্যামার চরিত্রাভিনেত্রী তিয়াসা রায় (Tiasa Roy) নীলের আইবুড়ো ভাতের রান্না করেছিলেন। নীলের আইবুড়ো ভাতের পাতে ছিল ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস, মিষ্টি, পায়েস, কোল্ড ড্রিঙ্ক।  নীল সবুজ রঙের পাঞ্জাবি পরে রীতিমত বাঙালি সাজেই জমিয়ে খেলেন আইবুড়ো ভাত। দিনের শেষে নীল নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করলেন নিজের আইবুড়ো ভাতের ছবি। নীলের শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।  নেটিজেনরা অনেক শুভেচ্ছা জানিয়েছেন নীলকে।

নীল ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী  তৃণা সাহা (Trina saha) অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। আপাতত বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন প্রি-ওয়েডিং পার্টি এবং ফটোশুট। কিছুদিন আগেই ব্যাচেলর পার্টি করে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন নীল।  তৃণা কলকাতাতেই বিলাসবহুল রিসর্টে করেছেন ব্যাচেলর পার্টি।  এছাড়া প্রি-ওয়েডিং ফটোশেসন শুরু করে দিয়েছেন নীল ও তৃণা। তার কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তৃণা। ছবিগুলিতে তৃণার পরনে রয়েছে আকাশি রঙের গাউন এবং নীলের পরনে রয়েছে সাদা শার্ট, ট্রাউজার্স এবং ব্লেজার।

চলতি  বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা।  আগামী 4 ঠা  ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে।  তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন।  কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে  টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ (Rudrajit)ও প্রমিতা(Pramita)র। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।  নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।

গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ‍্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন  করলেন ইন্সটাগ্রামে ।  তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।  এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি।  নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে।  নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন।  তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।

পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা।  এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম  ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।  তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে।  কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন।  নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন।  কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য।  তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে!  এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা।  আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

Anirban Kundu

Recent Posts

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026

রেশনে আর মিলবে না নিম্নমানের চাল-গম! খাদ্য দপ্তরের কড়া নির্দেশ, শুরু হচ্ছে বিশেষ নজরদারি

রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে…

June 18, 2026

বর্ষা এসেও মিলছে না স্বস্তি! তাপপ্রবাহে কয়েকটি জেলায় বাড়ল গরমের ছুটি, স্কুল খোলার নতুন দিন ঘোষণা

বর্ষা মৌসুম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখনও কমেনি গরমের দাপট। উল্টে অনেক এলাকায় তাপপ্রবাহের…

June 18, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কবে মিলবে গরম থেকে স্বস্তি? জানুন আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে এখনও স্বস্তির বৃষ্টি অধরা। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন…

June 18, 2026

তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…

June 17, 2026

একবার রিচার্জ, নিশ্চিন্তে ৩৬৫ দিন! Jio-র দুর্দান্ত প্ল্যানে মিলছে ডেটা, কলিং ও OTT সুবিধা

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…

June 17, 2026