খেলা

টেস্ট ক্রিকেটে ইতিহাস, ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে মহিলা

সিডনি: টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাস আজ, বৃহস্পতিবার (Thursday) এক বড় পরিবর্তনের সাক্ষী রইল। ভারত (India) এবং অস্ট্রেলিয়ার (Australia) মধ্যে চলা সিডনি (Sydney) টেস্টে এক মহিলা আম্পায়ারের কাঁধে তুলে দেওয়া হল ম্যাচের গুরুদ্বায়িত্ব। পুরুষদের টেস্ট ম্যাচে এই প্রথম কোনও মহিলা আম্পায়ারিং করলেন। নাম ক্লেয়ার পোলোসাক।

আজকের ম্যাচে ৩২ বছর বয়সি পোলোসাক চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করলেন। ইতিপূর্বে তিনি পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ফলে অভিজ্ঞতা তাঁর আগে থেকেই ছিল।

ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন ক্লেয়ার পোলোসাক। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে লিখেছে, “প্রথমে পুরুষদের একদিনের ম্যাচ আর এবার টেস্ট ম্যাচে বিশ্বের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তোমাকে অনেক শুভেচ্ছা, ক্লেয়ার।”

২০১৯ সালে নামিবিয়া এবং ওমানের বিরুদ্ধে একটি লিগ ডিভিশনের ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করেছিলেন পোলোসাক। তবে ভারত এবং এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলা সিডনি টেস্টে মাঠের মধ্যে আম্পায়ারিং করছেন দুই প্রাক্তন স্পিড স্টার পল রিফেল এবং পল উইলসন। তৃতীয় (টেলিভিশন) আম্পায়ারের ভূমিকায় রয়েছেন ব্রুস অক্সেনফোর্ড। এছাড়া ম্যাচ রেফারির পদে রয়েছেন ডেভিড বুন।

আইসিসি’র নিয়ম অনুসারে, ঘরোয়া ক্রিকেট বোর্ডই আইসিসি’র আন্তর্জাতিক প্যানেলের মধ্যে থেকে কাউকে নিযুক্ত করতে পারে।

ইতিপূর্বে ২০১৭ সালে পোলোসাক পুরুষদের ঘরোয়া লিস্ট-এ ম্যাচে আম্পায়ারিং করেছেন। চতুর্থ আম্পায়ারের কাজ হল মাঠের মধ্যে নতুন বল নিয়ে যাওয়া, আম্পায়ারদের জন্য পানীয় নিয়ে যাওয়া, মধ্যাহ্নভোজ এবং চা-বিরতির সময় পিচের দেখভাল করা এবং লাইট মিটারের সাহায্যে আলো পর্যবেক্ষণ করা।

কোনও কারণে প্রথম এবং দ্বিতীয় আম্পায়ার খেলা পরিচালনা করতে ব্যর্থ হলে, তৃতীয় আম্পায়ারকে সেই দায়িত্ব গ্রহণ করতে হয়। সেইসময় চতুর্থ আম্পায়ার টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় থাকেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026