আমরা ভাড়া বাঁচানোর জন্য কত কি না করে থাকি। এর আগেও বিমানবন্দরে এমন কাণ্ড ঘটিয়েছেন অনেকেই।তাবলে এমন কাণ্ড আপনি স্বপ্নেও তা বিশ্বাস করতে পারবেন না। তেমনই একটি কাজ করেছে ফিলিপিন্সের তরুণী গেল রডরিগেজ।
এই তরুণী বিমানবন্দরে হাজির হয়েছিলেন লাগেজ ব্যাগে ঠেসে জামাকাপড় ভরে। যার ওজন ছিল সাড়ে ৯ কেজি। কিন্তু ৭ কেজির বেশি ওজন নিয়ে প্লেনে চড়ার অনুমতি নেই। তার ফলে চেকিং শুরু হতেই তরুণী পড়ে মহাসমস্যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় ব্যাগের ওজন নির্দিষ্ট ওজনের তুলনায় অনেকটাই বেশি। অতএব এই লাগেজ নিয়ে প্লেনে ওঠা যাবে না। তিনি যদি এই ওজন নিয়ে প্লেনে ওঠে তাকে ফাইন দিতে হবে।
কিন্তু এই তরুণী ছেড়ে দেবার পাত্রী নন। তিনি ফাইন দিতেও রাজি নন। তিনি এমন কাজ করবে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। তিনি বিমানবন্দরে বসেই একের পর এক এক্সট্রা জামাকাপড় গায়ে গলাতে শুরু করেন।
এখন নেট দুনিয়ায় ভাইরাল ফিলিপ্নসের এই তরুণীর কাণ্ডকারখানা। ফাইন বাঁচাতে গিয়ে গায়ে চাপিয়েছিলেন খান চারেক টি-শার্ট এবং একটা জ্যাকেট ও পরনের প্যান্ট ছাড়া আরও ৫টি প্যান্ট। তিনি আবার টুপি পরে পোজ দিয়ে ছবিও তুলেছেন। এটাকে ব্যাঙ্গ করে নিঞ্জা টেকনিক বলছে অনেকে। রডরিগেজ পরিষ্কার জানান,‘মাত্র ২ কেজি এক্সট্রা ওজনের জন্য কিছুতেই বেশি টাকা দেব না’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…