নিউজ

অসমে এনআরসি-র প্রধানকে অন্যত্র বদলি করল সুপ্রিমকোর্ট!

অসমে এনআরসি ত্রুটিমুক্ত ছিল না। যা নিয়ে এখনও বিক্ষোভ চলছে অসম জুড়ে। কয়েকদিন আগে ডিটেনশন ক্যাম্পে মৃত দুলাল পালের দেহ নিতে অস্বীকার করে তার ছেলেরা। এই পরিস্থিতিতে অসমে এনআরসি-র প্রধান প্রতীক হাজেলাকে অন্যত্র বদলির নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ, শুক্রবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন। অসমে এনআরসি-র কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। একই সাথে নির্দেশ দেওয়া হয়েছে যে, বদলি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত হাজেলা সর্বোচ্চ মেয়াদে ডেপুটেশনে থাকবেন।

এই প্রতীক হাজেলা ১৯৯৫ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস আধিকারিক। যাঁর উপর দায়িত্ব ছিল অসমে নাগরিকপঞ্জী সংশোধনের তদারকি করার। যদিও, বারবার সংশোধনের পরও নাগরিকপঞ্জীর তালিকা ত্রুটিমুক্ত না হওয়ায় দেশ জুড়ে সমালোচনার মুখোমুখি হতে হয় অসম সরকারকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026