স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলো পুরোনো হাইপ্রোফাইল মামলা। ২০১০ সালে অযোধ্যার ২.৭৭ একর জমিকে নিয়ে তিনটি পার্টির মধ্যে বিতর্কের সৃষ্টি হয় তার শীঘ্রই অবসান হল। সুন্নি ওয়াকফরা এই মামলা থেকে সরে এলে আদালতে শুনানি হিন্দুদের পক্ষে চলে যায়। গত বুধবার কোর্টে শেষ হয়েছে রাম জন্মভূমি – বাবরি মসজিদ জমি বিবাদের শুনানি। আর তার পরেই উত্তরপ্রদেশের উন্নাও থেকে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ দাবি করেন যে আগামী ৬ ই ডিসেম্বর থেকে শুরু হবে রাম মন্দির তৈরীর কাজ।
প্রসঙ্গত ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বরই ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। আর সেই থেকে করে এখনও পর্যন্ত চলছে মামলা। সাক্ষী মহারাজ বলেন প্রভু শ্রী রামের পক্ষে আদালতের রায় গেলে শান্তিপূর্ণ পরিবেশে তৈরী হবে রাম মন্দির। তিনি জানান যে, ১৯৯২ সালের যেদিন এখানে দাঁড়িয়ে মসজিদ ভাঙা হবে সেদিনই শুরু করা হবে রাম মন্দির তৈরীর কাজ।
তিনি সাংবাদিক বৈঠকে বলেন, রাম মন্দির তৈরীর স্বপ্ন সফল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে। শুধু এখানেই শেষ না, তিনি সুন্নি ওয়াকফ বোর্ডের উদ্দেশ্যে বলেন যে, তাদের মেনে নেওয়া উচিত যে বাবর তাদের পূর্বপুরুষ ছিলেন না, তিনি একজন আক্রমণকারী। এছাড়া তিনি মুসলিম ভাইদের মন্দির বানানোর কাজে সহযোগিতা করতে অনুরোধ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…