নিউজ

দুই রাজ্যে গেরুয়া ঝড়, ব্যাপক জনসমর্থন নিয়ে ফিরছে বিজেপি

মহারাষ্ট্র ও হরিয়ানায় ক্ষমতায় আসার কথা ভাবেনি অতি বড় কংগ্রেস সমর্থকও। তবে আসন সংখ্যা বাড়িয়ে একটা সম্মানজনক অবস্থায় শেষ করতে চেয়েছিল জাতীয় কংগ্রেস। এই আশাও অবশ্য পূর্ণ হবে না তাদের। এমনই ঈঙ্গিত মিলেছে জাতীয় সংবাদমাধ্যমগুলির সমীক্ষায়।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, হরিয়ানায় কংগ্রেসের পক্ষে ফল লজ্জাজনক হতে পারে। আসন সংখ্যা কমতে কমতে গিয়ে ঠেকতে পারে মাত্র ৩-এ। মহারাষ্ট্রের অবস্থা অবশ্য এতটাও লজ্জাজনক নয়। তবে, আরব সাগরের উপকূলের এই রাজ্য থেকেও খালি হাতেই ফিরতে হবে জাতীয় কংগ্রেসকে, এমনই ঈঙ্গিত এবিপি নিউজের সমীক্ষার। আইএএনএস-সি ভোটারের সমীক্ষাও একই ইঙ্গিত দিচ্ছে।

এবিপি নিউজের সমীক্ষা বলছে, ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-শিবসেনা জোট – ১৯৪ টি, কংগ্রেস-এনসিপি জোট – ৮৬ টি ও অন্যান্যরা ৮টি আসন পেতে পারে। অন্যদিকে, আইএএনএস-সি ভোটারের সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১৮২-২০৬টি ও কংগ্রেস-এনসিপি জোট ৭২-৯৮টি আসন পেতে পারে।

হরিয়ানার বিধানসভা নির্বাচনে ৯০ টির মধ্যে বিজেপি একায় পেতে পারে ৮৭ টি আসন, এমনটাই দাবি এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষায়।

এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026